সময় কলকাতা ডেস্কঃ এলাকার বাসিন্দাদের বাধার মুখে পড়ার আশঙ্কায় বুধবার দেউচা পাঁচামিতেই পৌঁছাতে পারেন নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তাই সিউড়িতে ফিরে এসে ১২ মে দেউচা পাঁচামিতে ৫ কিলোমিটার মিছিলের কথা ঘোষনা করলেন শুভেন্দু অধিকারী। এদিন সিউড়ির একটি লজে দলের কর্মীদের পাশাপাশি দেউচা ও পাঁচামির বেশ কয়েকজন ক্রাশার মালিকের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। তারপরেই তিনি ১২ তারিখ কমপক্ষে ২০ হাজার লোক নিয়ে মিছিলের কথা ঘোষনা করেন।

পাশাপাশি সিউড়ির বৈঠকের পর শাসক দলকে একহায় নেন বিরোধী দলনেতা। তিনি বলেন, বীরভূমে শাসক দলের মদতে অবাধে বালি ও পাথরের সিণ্ডিকেটরাজ চলছে। সেখান থেকে তোলাবাজির টাকা রালের পাশাপাশি রাজ্য নেতাদের কাছেও পৌঁছে যাচ্ছে। পুলিশ ও প্রশাসনের লোকেরা সব দেখেও না দেখার ভান করছে আর সব জেনেও না জানার ভান করছে।

দেউচা পাঁচামি কয়লা খনি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, গরিব আদিবাসীদের অচ্ছেদনীতিকে বিজেপি কোনওভাবে প্রশ্রয় দেবে না। যারা এই উচ্ছেদের বিরোধীতা করবে তাদের যাতে কোনও রকম হুমকি বা আক্রমণের মুখে পড়তে না হয় আমরা সেদিকে নজর রাখছি। শুধু তাই নয় আন্দোলনকারীদের ওপর আক্রমণ যাতে না হয় তার জন্য বিজেপি নিরাপত্তা দেবে বলেও জানান শুভেন্দু।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?