সময় কলকাতা ডেস্ক : গ্রীস্মকাল এলেই পানীয় জলের সমস্যায় জেরবার হতেন দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণচন্দ্রপুর ও মথুরাপুর গ্রামের সাধারণ বাসিন্দারা। সেই সমস্যা মেটাতেই বৃহস্পতিবার রায়দীঘির বিধায়ক অলোক জলদাতার উদ্যোগে ও স্থানীয় ওই দুই গ্রাম পঞ্চায়েতের তরফে পানীয় জল প্রকল্পের উদ্বোধন হল কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর ১ নং ব্লকের বিডিও তারাশঙ্কর প্রামানিক, সুন্দরবন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক অলোক জলদাতা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ যে তিনি তার “জল স্বপ্ন” প্রকল্পের যে লক্ষ্য নিয়েছিলেন তা আজ বাস্তবায়িত হল ফলতা মথুরাপুরের বুকে । এজন্য রায়দীঘিবাসী ও সুন্দরবন বাসীদের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
মথুরাপুর ১ নং ব্লকের একাধিক অঞ্চলে গরম এলেই পানীয় জলের স্তর অনেকটাই নীচে নেমে যেত। ফলে পর্যাপ্ত টিউবয়েল থাকা সত্বেও গরম আসতেই পানীয় জলের সমস্যা ভোগ করতে হত সাধারণ মানুষকে। জলের সমস্যা মেটাতে বৃহস্পতিবার জল প্রকল্পের উদ্বোধন হল স্থানীয় কৃষ্ণচন্দ্রপুর এলাকায়। এই প্রকল্প উদ্বোধন হওয়ায় খুশী স্থানীয় বাসিন্দারা।
দক্ষিণ ২৪ পরগনা রায়দীঘিকে সুন্দর করে সাজিয়ে তুলতে সীমানা দিয়ে ঘেরার কাজ শুরু হচ্ছে। কিছুদিন আগে সেই প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন রায়দীঘির বিধায়ক অলোক জলদাতা। এবার এলাকায় আরেক জনমুখি প্রকল্পের উদ্বোধনে দেখা গেল তাঁকে।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন