সময় কলকাতা ডেস্ক: ফের দাপট দেখাচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমণের হার। তবে কি চতুর্থ ঢেউ আসন্ন!
শুক্রবারের বুলেটিন বলছে, দেশে গত একদিনে করোনায় সংক্রমিত ২ হাজার ৪৫১ জন। যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। এর মধ্যে দিল্লির অবস্থা খুব খারাপ। সেখানে আক্রান্ত ৯৬৫ জন।ওমিক্রনের ৯টি উপজাতির কারণে দিল্লির সংক্রমণের হার ক্রমাগত বেড়ে চলেছে। পাশাপাশি দেশে সমানে বাড়ছে অ্যাকটিভ কেস। বর্তমানে, অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪ হাজার ২৪১। গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৪ জন। যা আগের দিনের থেকে সামান্য কম। দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার ১১৬। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৬ হাজার ৬৮ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।
তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৭ কোটি ২৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ১৮ লক্ষের বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজারের বেশি। এই টিকাকরণকে হাতিয়ার করে আগামী দিনে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যেতে চাইছে কেন্দ্র।
এবার, চতুর্থ ঢেউ এর আশঙ্কা করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।বৃহস্পতিবার বায়োলজিক্যাল ই-র তৈরি কর্বেভ্যাক্স টিকাটিকে ছাড়পত্র দিয়েছে DGCI। ৫ থেকে ১২ বছরের শিশুদের ক্ষেত্রে যা ব্যবহার করা যাবে।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
বিস্ফোরক সাংসদ সুখেন্দু শেখরের ইস্তফা ও পদত্যাগ
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?