সময় কলকাতা ডেস্ক: প্রায় একই সময় ভিন্ন দুই জায়গায় যমজ ভাইয়ের মৃত্যুতে চাঞ্চল্য নৈহাটীতে। তদন্তে নেমে চমকে উঠেছে নৈহাটী থানা ও ব্যান্ডেল জি আর পি।গঙ্গার এপার ওপারের দুই জেলার দুই থানার পুলিশ দুটি ভিন্ন ভিন্ন অস্বাভাবিক মামলার তদন্ত নেমেছে।কিন্তু দুটি মৃত্যুর ঠিকানা একটি বাড়ি।এ যেন রাম অউর শ্যাম কিংবা ভ্রান্তি বিলাসের স্ক্রিপ্ট।অথবা বলা যায় শাহরুখের করণ অর্জুন সিনেমা।এক ভাইয়ের শরীরে আঘাত লাগলে অনুভব করতে পারে আর এক জন।সিনেমার দৃশ্য বাস্তবে ঘটতে দেখে বিস্মিত নৈহাটীর গরিফা নেতাজী সুভাষ মোড়ের বাসিন্দারা ও তদন্তকারী দলের দুই থানার পুলিশ।

স্থানীয়দের দাবি, নৈহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের গরিফা নেতাজি সুভাষ মোড় এলাকায় যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে প্রায় একই সময়।বৃহস্পতিবার রাতে নিজের ঘরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বছর 50 এর তরুণ ব্যানার্জির। তার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে খবর আসে, তাঁর যমজ আরেক ভাই অরুণ ব্যানার্জীর মৃতদেহ উদ্ধার হয়েছে। সেই মৃতদেহ পাওয়া গেছে গরিফা রেল স্টেশনের তিন নম্বর পোলের কাছে রেললাইনের ধারে। একই দিনে একই সময়ে এই দুই যমজ ভাইয়ের মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়দের প্রশ্ন, বাড়ির মধ্যে যমজের একজন ঝুলে পড়ার সঙ্গে সঙ্গে আর এক জন কি করে রেল লাইনে ধারে মারা গেল। প্রায় একই সময় দুই যমজের মৃত্যুর কি সত্যই কোন বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা আছে।বরং গরফা জুড়ে যমজ ভাইয়ের এই অস্বাভাবিক মৃত্যু এখন বড় আলোচ্য বিষয়।অনেকেই হিন্দী, ইংরাজী কিংবা বাংলায় কোন কোন সিনেমায় এই ধরনের যমজকে নিয়ে কাহিনী তৈরী হয়েছে তা নিয়েই আলোচনা চালাচ্ছেন স্থানীয়রা। নৈহাটীর গরফা এলাকার দীর্ঘদিনের বাসিন্দা এই যমজ ভাই। দুই ভাই ফ্লেক্স ও প্রিন্টিং এর কাজ করতেন বলে জানিয়েছে স্থানীয়রা। দুজনের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে ব্যান্ডেল জিআরপি এবং নৈহাটি থানার পুলিশ।দুই থানাতে দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।যমজ মৃত্যু নিয়ে পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদের জেরেই ব্যবসায়ী যমজ ভাই আত্মহত্যা করেছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!