সময় কলকাতা ডেস্কঃ বগটুই গণহত্যার পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেআইনি অস্ত্র সহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করছে পুলিশ। গ্রেপ্তার করা হচ্ছে দুষ্কৃতীদের। তারই মাঝে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনায়। কুলতলি থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের যৌথ অভিযানে উদ্ধার হল একাধিক অস্ত্র ও অস্ত্র তৈরির সামগ্রী।গ্রেপ্তার কারখানার মালিক।

পুলিশ সূত্রে খবর, কুলতলিতে অভিযান চালিয়ে অস্ত্র কারখার হদিশ মেলে। গ্রেপ্তার করা হয় মহিউদ্দিন সর্দার নামে এক ব্যক্তিকে। তল্লাশি অভিযান চালিয়ে কারখানা থেকে মোট ১১ টি বন্দুক ও বন্দুক তৈরির সামগ্রী উদ্ধার করে পুলিশ। কুলতলি থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ তল্লাশি অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, গোদাবর গ্রাম পঞ্চায়েতের কেল্লা বাজার সংলগ্ন এলাকার আন্ধারিয়াতে মহিউদ্দিনের কারখানা। বাড়িটিতে আগে পোল্ট্রি ফার্ম চলত। কিন্তু মাস ছয়েক ধরে গোপনে অস্ত্র তৈরির কাজ চলছিল। সেই খবর পেয়েই অভিযানে নামে পুলিশ। হানা দিয়ে বন্দুক ও বন্দুক তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

ধৃতকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃত মহিউদ্দিনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা ও কারখানায় তৈরি অস্ত্র অভিযুক্ত কেথায় বিক্রি করত তা জানার চেষ্টা করছে পুলিশ।


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন