Home » মানবিকতার নজির গড়ল ধুপগুড়ি থানার ভিলেজ পুলিশ

মানবিকতার নজির গড়ল ধুপগুড়ি থানার ভিলেজ পুলিশ

সময় কলকাতা ডেস্ক : মানবিকতার নজির গড়ল ধুপগুড়ি থানার পুলিশ। ভর দুপুরে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক প্রৌঢ়।  ধুপগুড়ির খট্টিমারি বাজার সংলগ্ন গিল্যান্ডি নদী ব্রিজের উপর ওই ব্যক্তিকে ছটফট করতে দেখেন স্থানীয় এক সংবাদ কর্মী।অবিযোগ, আক্রান্ত ওই ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লে,কেউ তার পাশে এসে দাঁড়াননি । খবর পেয়ে ছুটে আসে স্থানীয় গ্রামীণ পুলিশ। পুলিশ ও এক সিভিক ভলান্টিয়ারের সহায়তায় ওই ব্যক্তিকে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত রবি ভগৎ। তবে কি কারণে ওই ব্যাক্তি কীটনাশক খেলেন পুলিশ তা খতিয়ে দেখছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর স্থানীয় ঝাড় আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রবি ভগৎ। এদিন ওই প্রৌঢ় কীটনাশকের জ্বালায় ছটফট করতে করতে আস্তে আস্তে নুইয়ে পড়ছিলেন ধূপগুড়ির খট্টিমারি বাজার সংলগ্ন গিল্যান্ডি নদী ব্রিজের উপর। তার পাশ থেকে কীটনাশকের প্যাকেট পাওয়া যায় বলে অভিযোগ। ঘটনার ছবি তুলতে এসে আক্রান্ত ওই ব্যাক্তিকে দেখে স্থির থাকতে পারেন নি এক সংবাদ কর্মী। ছবি না তুলে আক্রান্ত ওই ব্যাক্তিকে হাসপাতালে ভর্তি করতে হবে বলে স্থানীয় বাসিন্দাদের সাহায্য চান তিনি ।কিন্তু স্থানীয়রা নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে ছিল।

পুলিশ খবর দেওয়া হলে স্থানীয় এক উচ্চ মাধ্যমিক স্কুলে পরীক্ষা চলাকালীন নিরাপত্তার দ্বায়িত্বে থাকা গ্রামীণ পুলিশ কর্মী মৃনাল রায় ও তার সহকর্মী এক সিভিক ভ্যলেন্টিয়ার ধনিরাম রায় তারা ছুটে আসেন ঘটনাস্থলে। তারপরেই ওই ব্যাক্তিকে স্থানীয় ধূপগুড়ির গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পুলিশের এই ভূমিকাকে কার্যত কুর্ণিশ জানিয়েছেন ধূপগুড়িবাসী।

About Post Author