সময় কলকাতা ডেস্কঃঅত্যাধিক মূল্যবৃদ্ধির জেরে শুক্রবার পুরুলিয়ার বড়হাটে অভিযান চালাল রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুরুলিয়া জেলা কৃষি ও বিপনন দপ্তর।এদিন তারা বড়হাটের সবজি,মাছ ও মাংসের দোকান গুলিতে অভিযান চালিয়ে সবকিছুর দাম পর্যালোচনা করেন।

লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়।পেট্রোল ডিজেলের সঙ্গে পাল্লা দিয়ে চলছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি।মাছ,মাংস ও সবজি বাজারে রীতিমতো আগুন!তাই কিভাবে হেঁশেল চলবে সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের।একই ভাবে বিগত কয়েকদিন ধরে পুরুলিয়া জেলার অধিকাংশ বাজারে একদিকে যেমন কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া, তেমনি মাছ,মুরগির মাংসের মূল্যবৃদ্ধি হয়েছে।আর সে কারণেই এদিন পুরুলিয়ার বড়হাটে অভিযান চালাল রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুরুলিয়া জেলা কৃষি ও বিপনন দপ্তর।

এদিন রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা জানান,‘ মূল্যবৃদ্ধির জন্য অন্যতম কারণ হচ্ছে জ্বালানি তেলের দাম অত্যাধিক বেড়ে যাওয়া।যার কারণে পরিবহণ খরচ অনেকটা বেশি দিতে হচ্ছে ব্যবসায়ীদের। তাই সবজির দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছেl একই সাঙ্গে কিছু অসাধু ব্যবসায়ীদের সেই সুযোগকে কাজে লাগিয়ে কৃত্রিম মূল্যবৃদ্ধি সৃষ্টি করছেl এক্ষেত্রে একদিকে যেমন সেইসব ব্যবসায়ীদেরকে যেমন সতর্ক করা হল অন্যদিকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ না করলে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।পাশাপাশি আগামী দিনে এই অভিযান নিয়মিত চলবে বলেই জানান তারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী