Home » তোলা চাইতে এসে মহিলাদের হাতে গণধোলাই, ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়

তোলা চাইতে এসে মহিলাদের হাতে গণধোলাই, ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়

সময় কলকাতা ডেস্কঃ তোলা চাইতে এসে মহিলাদের গণধোলাইয়ের শিকার হলেন এক ব্যাক্তি। শুক্রবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্রকরে চাঞ্চল্য ছড়াল হাওড়া থানার বঙ্গবাসী এলাকায়।অভিযোগ, কখনো নিজে আবার কখনো লোক পাঠিয়ে দাবি করা হচ্ছিল মোটা টাকা।দাবি মতো টাকা না দিলে নিজেকে আর টি আই অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচয় দিয়ে দেওয়া হচ্ছিল হুমকি।তাই এদিন এলাকার মহিলারা একজোট হয়ে ওই ব্যক্তিকে গণধোলাই দেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় বাড়ি তৈরির কাজ শুরু হলে রমেশ জয়েসওয়াল নামে স্থানীয় এক ব্যক্তি এসে মোটা টাকা দাবি করেন। নিজেকে আর টি আই অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচয় দিয়ে বাসিন্দাদের কাছ থেকে তিন, চার লাখ টাকা দাবি করতেন।পাশাপাশি একই হুমকি দেওয়া হত প্রোমোটারদের। কখনো নিজে কখনো বা লোক পাঠিয়ে বাড়ির মালিকদের থেকে টাকা তুলতেন অভিযুক্ত।

শুক্রবার দুপুরে রমেশ জয়সওয়াল ফের তোলা চাইতে আসে বলে দাবি বাসিন্দাদের। এই নিয়ে একটি পরিবারের সদস্যদের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। সেই সময় ওই ব্যক্তি মহিলাদের গালিগালাজ করে বলে অভিযোগ। এরপরই পরিবারের সদস্যরাসহ আশেপাশের মহিলারা ঝাঁপিয়ে পড়ে তাকে চড়-থাপ্পড় মারতে শুরু করে। মারতে মারতে ওই ব্যক্তিকে রাস্তায় নিয়ে আসে। সেখানে তার জামা ছিঁড়ে দেয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। অভিযুক্ত রমেশ জয়স‌ওয়ালকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

About Post Author