Home » বসিরহাটের বাজারে হানা আধিকারিকদের

বসিরহাটের বাজারে হানা আধিকারিকদের

সময় কলকাতা ডেস্কঃ সরকার নির্ধারিত দামে ব্যাবসায়ীরা কেনাবেচা করছেন না এই অভিযোগ প্রায়ই শোনা যায়।তাই সরকার নির্ধারিত দামে বাজারে জিনিসপত্র বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে  বসিরহাটের বিভিন্ন সবজি বাজার ও মাছের বাজারে  হানা এনফোর্সম্যান্ট ব্রাঞ্চের আধিকারিকদের।

বেশ কিছুদিন ধরেই  লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। আর তা নিয়ে সংশয় ও উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী।তাই এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যাতে বাড়তি ফায়দা তুলতে না পারে তাই মাছ, মাংস সবজির বাজার দর নির্ধারণ করে দিয়েছে রাজ্য সরকার।কিন্তু সেই দাম বাজারগুলিতে কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এদিন ইবির আধিকারিকরা বাজারে হানা দেয়।  উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে শতাব্দী প্রাচীন পুরাতন ও নতুন বাজারে  হানা দিয়ে মাছ,মাংস,ও সবজির দাম ব্যাবসায়ীরা ঠিকঠাক নিচ্ছেন কিনা তা দেখেন ইবির আধিকারিকরা।

এদিন ছয় সদস্যের একটি ইডির প্রতিনিধি দল বসিরহাটের বিভিন্ন বাজারে হানা দেয়। সরকারের নির্ধারিত দাম গ্রাহকদের থেকে ঠিকমতো নিচ্ছেন কিনা এবং সবজি মাছ মাংসের গুনগত মান ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখেন ইবির আধিকেরারা। বাজারের ব্যাবসায়ীদের দাবি, প্রতিদিন বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে  ভোজ্য ও জ্বালানী তেলের দামও তাই বাড়ছে গাড়ি ভাড়া। তাই কিছু জিনিসের দাম বেশি নিতে হচ্ছে।

About Post Author