সময় কলকাতা ডেস্ক : বেহাল রাস্তা ! প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করলেন মালদহের চাঁচলের শিহিপুর নগাচিয়া গ্রামের কয়েকশো বাসিন্দা। অভিযোগ, ৩৪ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা । ব্লক স্তর ও পঞ্চায়েত স্তরে একাধিকবার অভিযোগ জানানো সত্বেও কোনো লাভ হয়নি। শুক্রবার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা । বেহাল রাস্তা নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। অবিলম্বে রাস্তা মেরামতি কাজ শুরু না করলে আগামীদিনে এলাকায় পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামের বাসিন্দাদের।

মালদহের চাঁচলে ১ নম্বর ব্লকের শ্রীপুর গ্রামের নগাচিয়া এলাকার মূল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল । রাস্তা দিয়ে যেতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে আছে রাস্তাটি। এলাকায় পঞ্চায়েত ভোটের সময় রাস্তায় ছড়ানো হয়েছিল ছোট ছোট ইটের টুকরো। কিন্তু ভোটের আগে রাস্তা মেরামতির তৎপরতা দেখা গেলেও , আজও সেই কাজ শুরু হয়নি বলে অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের। ফলে অল্প বৃষ্টিতেই জমে যায় জল। রাস্তার কঙ্কাল সার চেহারাও স্পস্ট। স্থানীয়দের আরও অভিযোগ, এই রাস্তা দিয়ে যেতে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাঁদের । এমনকি এলাকায় আ্যাম্বুলেন্সও পৌঁছাতে পারে না।

এলাকার বেহাল রাস্তা নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে।উন্নয়নের নামে গ্রামের বাসিন্দাদের বোকা বানিয়ে ভোট লুট করেছে শাসক দল বলে কটাক্ষ করেছেন চাঁচলের বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মার।অন্যদিকে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন চাঁচল ১ ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক অমিতেশ পাণ্ডে । তিনি বলেন, চাঁচলে গোষ্ঠী কোন্দলে জর্জরিত বিজেপি। সুতরাং বিজেপি কি বলছে সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না।

গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান উৎপল তালুকদারের দাবি, রাস্তা মেরামতের জন্য ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে। বর্ষার আগে পাকা রাস্তার কাজ শুরু হয়ে যাবে বলে মত চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী