Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

আজকের দিনটি
সময় কলকাতা ডেস্কঃ
আজ ২৩ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১৩তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৯৫ – আজকের দিনে ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস পান।
১৮২৭ – আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন আজকের দিনে।
১৯৭১ – ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয় এদিন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৯১ – মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতিজেমস বিউকানান আজকের দিনে জন্মগ্রহণ করেন।১৮৯৩ -মৃত্তিকাবিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন জন্মান।
১৯৪১ -ফিনিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩৮ তম প্রধানমন্ত্রী পাভো লিপোনেনের জন্মদিন আজ।


আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৬১৬ – ইংরেজি সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম শেকসপিয়র আজকের দিনে প্রয়াত হন।
১৯৪০ – বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত ও প্রাবন্ধিক অমূল্যচরণ বিদ্যাভূষণ-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯২- বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, চিত্রকর, ভারত-রত্ন সত্যজিৎ রায় এদিন প্রয়াত হন।
২০২০ – প্রখ্যাত ভারতীয় নাট্য পরিচালক-অভিনেত্রী ঊষা গাঙ্গুলির প্রয়াণ দিবস আজ।

About Post Author