Home » হাওড়া ষ্টেশনে বিপুল নগদ টাকা উদ্ধার কোথা থেকে এল এই টাকা?

হাওড়া ষ্টেশনে বিপুল নগদ টাকা উদ্ধার কোথা থেকে এল এই টাকা?

সময় কলকাতা ডেস্কঃ  আর পি এফ জাওয়ানদের সন্দেহ হওয়াতে তারা ঐ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে।অসংলগ্ন কথা বার্তায় তাদের সন্দেহ বাড়ে।বাড়তে থাকে আর পি এফ এর সন্দেহ।আরো প্রশ্নোত্তরের জন্য় আর পি এফ ঐ ব্যক্তিকে নিয়ে আসে সি পি ডি এস অফিসে।আর পি এফ এর দাবি জিজ্ঞাসাবাদের সময় ঐ ব্যক্তি নিজেকে উপেন্দ্র কুমার গুপ্ত নামে পরিচয় দেয়।তাঁর বয়স ৩৭ বছর।পেশায় তিনি ব্যবসায়ী।তিনি আর পি এফ কে জানিয়েছেন তাঁর বাড়ি বিহারের রোহাতসে।

আরও জিজ্ঞাসাবাদে উপেন্দ্র কুমার গুপ্ত জানায় সে বিহারের রোহাতাসের কোচাস বাজারে মন্টু ভাইদের রেডিমেড গার্মেন্টস দোকানের কর্মী। তাঁর বাবা শ্রী রামসকল গুপ্ত ওই দোকানের মালিক। বাবার নির্দেশে তিনি কলকাতায় এসেছিলেন রেডিমড গার্মেন্টস কেনার জন্য। জিনিষ কেনার প্রয়োজনে নগদে বিপুল টাকা তিনি নিয়ে এসেছিলেন।আর পি এফ এর দাবি উপেন্দ্র কুমার গুপ্তর কাছ থেকে নগদ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওয়া গিয়েছে।এই বিপুল পরিমান টাকা হাওড়ার মত ব্যস্ত ষ্টেশন থেকে পাওয়াতে আর পি এফ খবর দেয় ইনকাম ট্যাক্স দপ্তর কে।ইনকাম ট্যাক্স ডিরেক্টর আর ভৌমিকের নেতৃত্বে একটি দল পৌছায় হাওড়া ষ্টেশনে।আয়কর কর্তাদের কাছে উপেন্দ্র কুমার গুপ্ত এই বিপুল পরিমান নগদ অর্থ বহনের সদূত্তোর দিতে পারেন না বলে জানা গেছে আয়কর দপ্তর সুত্রে।তারপরেই আয়কর কর্তারা উপেন্দ্র কুমার গুপ্তকে আটক করে নগদ টাকা সহ।

About Post Author