সময় কলকাতা দেস্কঃপারিবারিক অশান্তির জের ! এক গৃহবধূকে রহস্যজনক ভাবে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে।নদীয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা।এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনার পর থেকেই পলাতক মৃত গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যরা।মৃত গৃহবধূর নাম শর্মিষ্ঠা বিবি।
মৃত গৃহবধূর পরিবার সুত্রে জানা গিয়েছে,শান্তিপুর ব্লকের ভোলাডাঙ্গা এলাকায় ওই গৃহবধূর পৈত্ক বাড়ি।গত ৬ বছর আগে শান্তিপুর থানা এলাকার বাসিন্দা হাসান সেখের সাথে বিবাহ হয় তাঁর।অভিযোগ,বিয়ে হওয়ার পর থেকেই মদ্যপ অবস্থায় তার স্বামী বাড়ি ঢুকে প্রতিনিয়ত অত্যাচার চালাত।এমনকি শ্বশুর-শাশুড়িসহ শ্বশুরবাড়ি অন্যান্য সদস্যরাও এ ব্যাপারে মদত দিত মৃত গৃহবধূর স্বামীকে।দিনের পর দিন অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় ওই গৃহবধূ মাঝেমধ্যেই তার পরিবারকে জানাতো।তাঁর পরিবার সহ স্থানীয়রা একাধিকবার বারণ করার সত্ত্বেও কোনো কাজ হয়নি।
শুক্রবার রাতেও ফের বচসা শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে।ওই গৃহবধূকে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা খুন করে দেহ লোপাটের জন্য কাঁথা চাপা অবস্থায় তাঁর দেহ গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা করে।এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে অভিযুক্তরা পালিয়ে যায়।এরপর মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে এদিন অভিযুক্ত স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
শনিবার শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়।মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পাশাপাশি পুলিশের কাছে অভিযুক্তদের কঠোর শাস্তির আবেদন জানায় ক্ষুব্ধ এলাকাবাসীরা।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫