Home » রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয় বলেই এত অস্ত্র উদ্ধার হচ্ছেঃ ফিরহাদ হাকিম

রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয় বলেই এত অস্ত্র উদ্ধার হচ্ছেঃ ফিরহাদ হাকিম

সময় কলকাতা ডেস্কঃকলকাতা শহর শুধু মাত্র ধনী মানুষের জায়গায় পরিনত না হয়,তার জন্য রাজ্য সরকার ঠিকা আইনের পরিবর্তন করিয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা ভূমি ও রাজস্ব দপ্তর কলকাতা শহরের জন্য  কর্পোরেশনকে দায়িত্ব দিয়েছে। উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের জমি ও ঠিকা প্রজাদের জমির লিজের কাগজ পত্র তৈরী্র জন্য কলকাতা কর্পোরেশনে  একটি নির্দিষ্ট দপ্তর তৈরী করা হয়েছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা শহরের বস্তি ও ঠিকা প্রজার জায়গা গুলিতে নানান বেআইনি নির্মান নিয়ে কর্পোরেশনে  অভিযোগ আসছে বলে স্বীকার করে নেন মেয়র ফিরহাদ হাকিম।তাঁর আবেদন বেআইনি নির্মান না করে সরাসরি কর্পোরেশনে নির্দিষ্ট দপ্তরে আসুন নাগরিকরা।কলকাতা কর্পোরেশনের কর্মীরা সেই নির্মানের প্রয়োজনীয় কাগজ তৈরী করে দেবে।মেয়র ফিরহাদ হাকিমের অভিযোগ এক শ্রেনীর দালালের খপ্পরে পড়ে মানুষ বেআইনী নির্মান কাজ করে চলেছে।রাজ্য সরকার বস্তিবাসীদের জন্য বাংলা বাড়ি প্রকল্পে বাড়িও তৈরী করে দিচ্ছে।দাবি কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিমের।

এক দিকে বেআইনী নির্মানের বিরুদ্ধে মেয়রের আবেদন যেমন ছিল তেমনি শহরে অস্ত্র উদ্ধার নিয়ে মেয়র ফিরহাদ হাকিম তাঁর ব্যাখ্য়া দেন। তিনি মনে করিয়ে দেন সত্যজিৎ রায়ের মৃত্যু দিনের কথা, কি হয়ে ছিল সেদিন। বাম আমলে চেতলা অঞ্চলে তিন তিন ঘন্টা ধরে বোমাবাজী হত দাবি মেয়রের।ঝাড়খন্ড,বিহার ও উত্তর প্রদেশ থেকে অস্ত্র এই রাজ্য চলে আসছে বলে জানান মেয়র।তাঁর দাবি পুলিশ নিয়ম করে সেই সব অস্ত্র উদ্ধার করছে।কিন্তু অপরাধী ও পুলিশের এই লড়াই চিরন্তন।তিনি এই প্রসঙ্গে দিল্লির ঘটনা ও উত্তর প্রদেশের ঘটনার তুলনা টেনে বলেন এই রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয় বলেই এত অস্ত্র উদ্ধার হচ্ছে।

শহরে নির্মান আর নিরাপত্তাই শুধু নয় শহরে যান চলাচল নিয়ে মেয়র ও রাজ্য় পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন রাজ্য সরকার ইলেট্রিক বাসের ব্যবহার বাড়াচ্ছে।একই সঙ্গে মেয়র বলেন মেট্রো পথ নির্মানের জন্য় বহু ট্রাম রুট বন্ধ করে দেওয়া হয়েছে।রাজ্যের পরিবহন মন্ত্রী এই দিন বলেন ধীর গতির এই যান শহরের যে যে রাস্তায় চালানো সম্ভব সেই রুটে চালানো হবে।তার জন্য তিনি বেশ কিছু ট্রামকে সারানো জন্য় প্রয়োজনীয় নির্দেশ ও দিয়েছেন।
দেশে করোনার চতুর্থ ঢেউ নানান শহরে দেখা দিলেও কলকাতা শহরে করোনার ভ্য়াক্সিনেসন ভাল হয়েছে বলে দাবি মেয়রের।তাঁর দাবি শহরে এখনও করোনার সংক্রমন উদ্বেগ জনক নয়।তবে সকলে মাস্ক ব্যবহার করুন আবেদন মেয়রের।

About Post Author