সময় কলকাতা ডেস্ক: ১২ দিন লড়াইয়ের পর সোমবার ভোর ৫ টা নাগাদ মৃত্যু হল ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকার।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে এদিন ওই নির্যাতিতার মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ময়নাগুড়ির ধর্মপুর এলাকার ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় অজয় রায় নামে এক যুবকের বিরুদ্ধে। নাবালিকার চিৎকার শুনে পালিয়ে যায় অভিযুক্ত। ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। অভিযোগ দায়েরের কয়েকদিনের মধ্যেই আদালত থেকে জামিন পায় অভিযুক্ত। তারপরেই ১৩ এপ্রিল বাড়িয়ে মুখঢাকা অবস্থায় একদল দুষ্কৃতী অভিযোগ প্রত্যাহার করার জন্য হুমকি দেয়।এই ঘটনার কথা পরিবারের সকলকে জানায় নাবালিকা। তারপরের দিন ১৪ এপ্রিল গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে নির্যাতিতা নাবালিকা। প্রথমে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই দিনই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই টানা ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হয়নি। সোমবার ভোরে নাবালিকার মৃত্যুর কোলে ঢলে পড়ে নাবালিকা।

মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েন নাবালিকার পরিবারের সদস্যরা। পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী