সময় কলকাতা ডেস্কঃ বাস স্ট্যান্ডের মালিক সংগঠনের নতুন সভাপতি গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দ্বল।বনগাঁর মতিগঞ্জ বাসস্ট্যান্ডের ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বাসস্ট্যান্ড চত্বরে।এই ঘটনার জেরে পথ অবরোধ করেন আইএনটিটিইউসি–এর শ্রমিকরা।

আইএনটিটিইউসি–এর শ্রমিক সংগঠন সুত্রে জানা গিয়েছে,শনিবার বনগাঁর মতিগঞ্জ বাসস্ট্যান্ডের মালিক সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন শংকর আঢ্য।পরিবর্তে মতিগঞ্জ বাসস্ট্যান্ডের নতুন করে মালিক সমিতির সভাপতি করা হয় বাগদা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাসকে।বনগাঁ জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে যাকে সভাপতি করা হবে তাকেই মেনে নেওয়া হবে বলে এদিন দাবি জানান তাঁরা।এরপরই রবিবার দুপুরে বিশ্বজিৎ দাসকে মালিক সমিতির সভাপতি করার প্রতিবাদ জানিয়ে মতিগঞ্জ বাসস্ট্যান্ডের সামনে রাস্তার উপরে বাস রেখে অবরোধ শুরু করেন আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সদস্যরা।

এদিন দীর্ঘক্ষন ধরে চলতে থাকে অবরোধ। এই অবরোধের জেরেই চরম সমস্যার সম্মুখীন হতে হয় পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীদের। বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডলের অভিযোগ,গোষ্ঠী কোন্দ্বল ও নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে।


More Stories
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?