সময় কলকাতা ডেস্ক: ডিম কম বেশি সকলের প্রিয়। আজ ডিম দিয়ে বানিয়ে ফেলুন অভিনব এই সুস্বাদু রান্না। দেখে নেওয়া যাক সহজ রেসিপি
উপকরণ
ডিম
নুন
গোলমরিচ গুঁড়ো
লঙ্কার গুঁড়ো
ময়দা
কনফ্লাওয়ার
সাদা তেল
রসুন কুচি
কাঁচালঙ্কা কুচি
পেঁয়াজ
ক্যাপসিকাম
টমেটো সস, সয়া সস, চিলি সস
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
পদ্ধতি
প্রথমে একটি বাটিতে ডিম ফাটিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।এরপর একটি টিফিন বক্সে সাদা তেল ব্রাশ করে ডিমের মিশ্রণটি ঢেলে দিন। তারপর কড়াইয়ের মধ্যে হাফ কাপ জল দিয়ে তার মধ্যে ডিমের বাটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রেখে দিন। এরপর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিন। এরপর একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো ও জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে।

এরপর কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে ডিমের পিসগুলোকে মিশ্রণে ডুবিয়ে ভেজে নিন। তারপর ওই তেলের মধ্যেই রসুন কুচি,কাঁচালঙ্কা কুচি, ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নিন।
এরপর ১ টা পেঁয়াজকে কিউব করে কেটে কড়াইতে দিতে হবে। তারপর হালকা ভাজা হয়ে গেলে টমেটো সস, গ্রীন চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর স্বাদমতো নুন, কাশ্মীরি লংকার গুঁড়ো দিয়ে ভালই করে মিশিয়ে ভেজে রাখা ডিমের পিসগুলো মিশিয়ে মিনিট দুয়েক রান্না করে নামিয়ে নিন। এক্কেবারে রেডি চিলি এগ।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার