সময় কলকাতা ডেস্কঃ সন্ধ্যাবেলায় নিজেদের রসনাতৃপ্তি হোক বা বাড়িতে অতিথি আসুক কম বেশি আমরা সবাই রেস্তরাঁর উপর ভরসা রাখি।তবে বাইরের খাবার খাওয়া সবসময় নিরাপদ নয়।এর ফলে নানান রোগের বাসা বাঁধতে শুরু করে শরীরে।তাই বাইরে না গিয়ে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন স্প্রিং রোল।আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি।

উপকরণ
ময়দা-পরিমাণ মতো
কর্নফ্লাওয়ার-আধ কাপ
মুরগির মাংস-৪০০ গ্রাম
ক্যাসিকাম-আধ কাপ
গাজর-আধ কাপ
পেঁয়াজ কুচি-আধ কাপ
ডিম-২ টি
গোলমরিচ গুঁড়ো-এক টেবিল চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো-এক চা চামচ
টম্যাটো সস-৩ টেবিল চামচ
সোয়া সস-২ টেবিল চামচ
তেল-পরিমাণ মতন
নুন-স্বাদ মতো

প্রণালী
রোলের পুর তৈরির জন্য প্রথমে সব সবজি গুলো এবং মাংস টুকরো টুকরো করে কেটে নিন।এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি ও সব সবজি গুলো দিয়ে নেড়ে নিতে হবে।ভাজা ভাজা হয়ে গেলে টুকরো মাংসগুলি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখুন।সেদ্ধ হয়ে এলে নুন,গোলমরিচ গুঁড়ো,টম্যাটো সস,সোয়া সস এবং ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে কষাবেন।এরপর পুর তৈরি হয়ে এলে নামিয়ে নিন।

এবার একটি পাত্রে ময়দা,ডিম,কর্নফ্লাওয়ার ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পরিমাণ মতো জল ঢেলে একটি ব্যাটার বানিয়ে নেবেন।এরপর ময়দার মধ্যে নুন ও সাদা তেল মিশিয়ে ময়দা ভালো করে মেখে নিয়ে গোল গোল করে লুচির আকারে বেলে নিন।এবার ওই মাংসের পুরটি বেলে নেওয়া লুচির মধ্যে ভরে দিয়ে রোলের মতো দু দিকেই মুড়িয়ে নিন।রোলগুলি তৈরি হয়ে গেলে ব্যাটারে চুবিয়ে নিন।একটি কড়াইয়ে তেল গরম করে ডোবা তেলে রোল ডিপ ফ্রাই করে নেবেন।এরপর স্যালাড,কাসুন্দি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন চিকেন স্প্রিং রোল।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার