Home » সিউড়িতে জলসত্র, তৃষ্ণার্তদের বোতল ও ওয়ারেসের প্যাকেট দান জেলা ট্রাফিক পুলিশের

সিউড়িতে জলসত্র, তৃষ্ণার্তদের বোতল ও ওয়ারেসের প্যাকেট দান জেলা ট্রাফিক পুলিশের

অমলেন্দু মন্ডল,বীরভূম,সময় কলকাতাঃ রাজ্যে জুড়ে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ।ইতিমধ্যেই বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান ২ মের আগে রাজ্যে জুড়ে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভবনা নেই । এমত অবস্থায় তীব্র  দাবদাহের কবলে পড়েছে দক্ষিণবঙ্গের বীরভূম সহ একাধিক জেলা। তাই পথ চলতি তৃষ্ণার্ত পথচারিদের কথা ভেবে বীরভূম জেলার ট্রাফিক পুলিশের উদ্যোগে এক অভিনব জলসত্রের আয়োজন করা হল সিউড়িতে।

মঙ্গলবার সিউড়িতে পথচলতি মানুষদের হাতে তুলে দেওয়া হল জলের বোতল ও ওয়ারেসের প্যাকেট।মঙ্গলবার জলসত্রে অংশগ্রহন করেছিলেন বীরভূম জেলার ডি এস পি (ট্রাফিক) আক্তার আলী।

এদিন পথচারী মানুষদের হাতে জল ও ওয়ারেসের প্যাকেট তুলে দেন বীরভূম জেলার ডি এস পি (ট্রাফিক) আক্তার আলী। বীরভূম ট্রাফিক পুলিশের তরফে দুদিন ব্যাপি এই জেলা জুড়ে জলসত্রের আয়োজন করা হয়েছে। যে কদিন গরমের তীব্রতা থাকবে সেই কদিন ট্রাফিক পুলিশের পরিচালনার পাশাপাশি জলসত্রের ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। শুধু সিউড়িই নয় জেলার প্রতিটি প্রান্তে ট্রাফিক পুলিসের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হবে বলে জানা গেছে।

About Post Author