সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে এখনও হিংসার আবহ অব্যাহত। এবার সেই ঘরছাড়া মানুষদের পাশে এসে দাঁড়ালো বিজেপির প্রতিনিধি দল। এদিন আক্রান্ত পরিবারের ২৭ জনের সদস্য দিল্লি গেলেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। সঙ্গে ছিল বিজেপির প্রতিনিধি দল।
রাষ্ট্রপতির কাছে নিজেদের দুর্দশা এবং অভিযোগের কথা তুলে ধরবেন আক্রান্তেরা। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হতে দেখা গেছে বিজেপিকে । ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত শুরু করছে সিবিআই । এরই মাঝে আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?