সময় কলকাতা ডেস্কঃ আগামী ২ রা মে এর আগে রাজ্যে কোন বৃষ্টিপাতের সম্ভবনা নেই।জারি থাকছে পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য তাপপ্রবাহের সতর্কতা।আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান গত দু দিন উত্তর ২৪ পরগনাতেও চলছে তাপপ্রবাহ।দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই দুইদিন ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপর থেকেছে ।হাওয়া অফিসের সতর্কতা এপ্রিল মাস ও মে মাসের শুরু পর্যন্ত রাজ্যে কোন বৃষ্টির সম্ভবনা নেই।একই সঙ্গে তিনি জানান দক্ষিণ বঙ্গের তিন জেলায় তাপপ্রবাহ না হলে তীব্র গরম অনুভুত হবে।জেলা গুলি হল কলকাতা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর।আবহাওয়া দপ্তরের সংজ্ঞায় কলকাতা শহর তাপপ্রবাহের কবলে না পড়লেও তাপপ্রবাহের মত অনুভুতি হবে পথ চলতি মানুষের।তিনি জানান উপকূলের জেলা ও পাহাড় বাদ দিলের রাজ্যের প্রায় সর্বত্রই তাপপ্রবাহ চলবে।আবহাওয়া দপ্তরের সর্তকতা রাজ্যের পশ্চিম জেলাগুলিতে তাপপ্রবাহের প্রভাব আরো বেশী পড়বে।
তবে দক্ষিণবঙ্গে আগামী আরো দুদিন তাপপ্রবাহ চলবে জানান আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ।উত্তর বঙ্গের পাঁচটি জেলা কালিম্পং ,দার্জিলিং ,আলিপুর দুয়ার ,কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় আগামী দু দিন বাদে বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।উত্তর বঙ্গের বাকি তিন জেলা মালদা ও দুই দিনাজপুরের ক্ষেত্রে বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গের বৃষ্টির সূচি অনূযায়ী দাবি আলিপুর হাওয়া অফিসের।আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই দিন জানান রাজ্য বর্তমানে প্রাক মনসুন মাসের মধ্যে রয়েছে।ফলে বর্ষা কালের মত ঝমঝমিয়ে সর্বত্র বৃষ্টি হবে না।বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বিভিন্ন জেলায়। জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি