Home » ফের নাবালিকা ধর্ষণ, গ্রেফতার ১

ফের নাবালিকা ধর্ষণ, গ্রেফতার ১

সময় কলকাতা ডেস্ক: নদীয়ার কৃষ্ণগঞ্জে দুই নাবালিকাকে ধর্ষণ ও শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। এই ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তৃণমূল পরিচালিত কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদারের শ্যালক।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নদীয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাটে বছর এগারোর দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম কান্ত হালদার । পরিচয় সূত্রে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদারের শ্যালক হন তিনি । পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার দুপুরে বাড়ীর পাশে কলাবাগানে ছাগল চড়াতে যায় ওই দুই বান্ধবী । সেই সময় কলাবাগানের ভিতরে ঘটনাটি ঘটায় বছর বাহান্নর ওই ব্যক্তি।

অভিযোগ, বিষয়টি জানাজানি না করার জন্য ওই দুই নাবালিকার পরিবারকে হুমকিও দেয় ওই ব্যক্তি। মঙ্গলবার রাতে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার । অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । নির্যাতিতার পরিবারের দাবি, তৃণমূল পরিচালিত কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির শ্যালক বলে যেন ছাড়া না পায় ওই অভিযুক্ত। এ বিষয়ে অশোক হালদার বলেন, ‘অন্যায়ের কাছে কেউ আত্মীয় বলে ছাড়া পাবে না । অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে।’

About Post Author