সময় কলকাতা ডেস্কঃ সিপিআইএম এর নতুন রাজ্য সম্পাদক মন্ডলী ঘোষণা হল। বাদ পড়লেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অশোক ভট্টাচার্যরা।
২০১১ সালের রাজ্যে ক্ষমতা হারানোর পর বামেদের বৃদ্ধতন্ত্র নিয়ে উঠেছে নানান সমালোচনা।একটি সংগঠন নির্ভর রাজনৈতিক দল ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে রাজ্যে।হারিয়েছে প্রাসঙ্গিকতা।২০২১ এর বিধানসভা নির্বাচনে কোন বাম প্রতিনিধিকেই সমর্থন করেনি রাজ্যের মানুষ।দীর্ঘদিন বাদে বিধানসভা বাম প্রতিনিধি ছাডাই তৈরী হয়েছে।ঘরে ও বাইরে এই বৃদ্ধতন্ত্র সমালোচনার মুখে পড়ছিল বারবার।বুধবার সিপিআই এম রাজ্য সম্পাদকমন্ডলীর নাম ঘোষণা করে।মহম্মদ সেলিমকে রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল আগেই। আর বুধবারের নতুন রাজ্য সম্পাদক মন্ডলীতে নবীনের প্রাধান্য নজর কেড়েছে সকলের।তাই তালিকায় বাঁকুড়া দেবলীনা হেমব্রম,হুগলী থেকে দেবব্রত ঘোষ , দার্জিলিং থেকে জীবেশ সরকার , জলপাইগুড়ি থেকে জিয়াউল আলম নতুন সদস্য হিসাবে জায়গা পেয়েছেন।আভাস রায়চৌধুরী,শমীক লাহিড়ী,পলাশ দাসের নবীন প্রজন্মকেও জায়গা দেওয়া হয়েছে।নব গঠিত রাজ্য কমিটি থেকে বয়স জনিত কারণে বাদ পড়লেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অশোক ভট্টাচার্যদের মত বর্ষীয়ান সিপিআইএম নেতারা।
এক নজরে সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নবগঠিত রাজ্য সম্পাদকমন্ডলীরা হলেনঃ
১) মহম্মদ সেলিম-সম্পাদক
২) রামচন্দ্র ডোম
৩) শ্রীদীপ ভট্টাচার্য্য
৪) অমিয় পাত্র
৫) সুজন চক্রবর্তী
৬) আভাস রায়চৌধুরী
৭) সুমিত দে
৮) শমীক লাহিড়ী
৯) দেবলীনা হেমব্রম (নতুন সদস্য) – বাঁকুড়া
১০) কল্লোল মজুমদার
১১) অনাদি সাহু
১২) পলাশ দাস
১৩) দেবব্রত ঘোষ (নতুন সদস্য) – হুগলী
১৪) জীবেশ সরকার (নতুন সদস্য) – দার্জিলিং
১৫) জিয়াউল আলম (নতুন সদস্য) – জলপাইগুড়ি


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?