সময় কলকাতা ডেস্ক :
অভিনব কায়দায় অসহায়তার গল্প বলে একাধিক বিয়ে করে প্রত্যেক স্বামীকে সর্বস্বান্ত করে উধাও হওয়ার অভিনব পন্থা। কিন্তু শেষরক্ষা হল না “প্রতারক” তরুণীর। একের পর এক বিয়ে করে স্বামীর সম্পত্তি হস্তগত করে অবশেষে পুলিশের খপ্পরে। বিয়ে করার নেশা নয়, বিয়ে করাকে পেশায় পরিণত করেছিলেন রাখী বিশ্বাস। হালে উত্তর চব্বিশ পরগনার বাগদায় আবার বিয়ে সেরেছিলেন তিনি।প্রতারণা ফাঁস হওয়ায় গ্রেফতার হতে হল রাখীকে।
জানা গিয়েছে, বাগদা গ্রাম পঞ্চায়েতের দেয়ালদহ গ্রামের সঞ্জিত পালের সঙ্গে বিয়ের জন্য পাত্রীর খোঁজ চলছিল।গত ২০ এপ্রিল চাকদা থেকে জনৈকা শান্তি বিশ্বাস নামের মহিলা ঘটক সঙ্গে করে এক রাখী বিশ্বাস নামে পাত্রীকে নিয়ে আসেন সঞ্জিতের বাড়িতে । ঘটকালী করতে যে মহিলা রাখী কে নিয়ে আসেন তিনি পাত্রীর অসহায়তার মিথ্যে তথ্য দিয়ে পরিবারের মন জয় করে নেন । সঞ্জিতের পরিবারের পক্ষ থেকে পাত্রীর অসহায়তার কথা শুনে সেই দিনই বিয়ের ব্যবস্থা করা হয় ।

অভিযোগ,বিয়ের পরেই “নববধূ” স্বমূর্তি ধারণ করে ।স্ত্রীর বহু কাজ ও কথায় সন্দেহ জাগে স্বামীর। বৃহস্পতিবার আচমকা “নববধূ” জানায় চাকদাতে ডাক্তার দেখাতে যেতে হবে । বিয়েতে পাওয়া সমস্ত গয়না নিয়ে যাওয়ার চেষ্টা করতেই সন্দেহ হয় সঞ্জিতের । পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও খোঁজখবর নিয়ে চক্ষুচড়কগাছ সঞ্জিতের ও তার পরিবারের। জানা যায়,”নববধূ”র আগেও একাধিক বিয়ে রয়েছে । একাধিক বিয়ের ফাঁদ পেতে ছাদনাতলায় বসার কয়েকদিনের মধ্যে সম্পত্তি আত্মসাত করে কেটে পড়ত রাখী ।
স্ত্রীর স্বরূপ জানতে পেরে সঞ্জিত বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিজের নববধূর বিরুদ্ধে । লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় “প্রতারক নববধূ”কে । অভিনব পন্থায় প্রতারণা দেখে হতবাক এলাকাবাসীও। অভিযুক্ত রাখী বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করেছে পুলিশ।।


More Stories
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ
“দত্তপুকুরের শাহজাহান “গোপাল কাঞ্জিলালকে আদালতে তোলা হল