সময় কলকাতা ডেস্ক: মানবিকতার অনন্য নজির! সিভিক ভলান্টিয়ারের উদ্যোগে হারানো মানিব্যাগ ফেরত পেলেন পথচারি। নগদ কয়েক হাজার টাকা সহ যাবতীয় দরকারি নথিপত্র এবং এটিএম কার্ড ভর্তি মানিব্যাগটি তুলে দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তির হাতেই।
জলপাইগুড়ি রাজগঞ্জের ফাটাপুকুর ট্রাফিক মোড়ে দুপুরে ডিউটি চলাকালীন একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার পার্থনাথ রায়। মানিব্যাগটি ট্রাফিক ওসি অতুল দাসের কাছে জমা করেন পার্থ। কিছুক্ষণ পর মানিব্যাগের খোঁজে ট্রাফিক মোড়ে এসে হাজির হন এক ব্যক্তি। সেখানে পরিচয় যাচাই করে মানিব্যাগটি তার হাতে তুলে দেওয়া হয়।
তিনি জানান, প্রায় রোজই ফাটাপুকুর ট্রাফিক মোড় দিয়ে যাতায়াত করেন তিনি। এদিন ভুল করে তার পকেট থেকে মানিব্যাগটি পড়ে যায় রাস্তায়। কিছুদূর গিয়ে টের পান মানিব্যাগটি পকেটে নেই। ব্যাগটি অন্য কারো হাতে চলে গেলে হয়ত আর সেই টাকাভর্তি মানিব্যাগ ফেরত পাওয়া যেত না। মানিব্যাগে বেশকিছু নথি এটিএম কার্ড সহ নগদ ৮ হাজার টাকা ছিল বলে জানান তিনি। হারানো মানিব্যাগ ফেরত পেয়ে সিভিক ভলেন্টিয়ার এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের ধন্যবাদ জানান ওই ব্যক্তি।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন