Home » এই ধরনের অপরাধ সবই হচ্ছে মদের জন্য,নারী নির্যাতনের কারণ দর্শালেন শুভেন্দু

এই ধরনের অপরাধ সবই হচ্ছে মদের জন্য,নারী নির্যাতনের কারণ দর্শালেন শুভেন্দু

সময় কলকাতা ডেস্কঃ  ময়নাগুড়িতে পৌঁছেই রাজ্য সরকারের মদ বিক্রির নীতির বিরুদ্ধে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুক্রবার দুপুরে ময়নাগুড়ির ধর্মপুরের নির্যাতিতা মৃত নাবালিকার বাড়িতে এলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথা  বলেন। এ দিন নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপির ১৭ জন বিধায়কের একটি দল।মিনিট ১৫ নির্যাতিতার পরিবারের সঙ্গে কাটান বিজেপির প্রতিনিধি দল।

নির্যাতিতার বাড়ির সামনে উপস্থিত জনতার উদ্দেশ্যে রাজ্য বিরোধী দলনেতা বলেন এই ধরনের অপরাধ সবই হচ্ছে মদের জন্য।রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ রাজ্য সরকার পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিয়েছে।উপস্থিত জনতাকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন লাঠি হাতে পথে নামুন সব বন্ধ করে দিন । তাঁর আরো অভিযোগ রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে এসে ঠেকেছে।

বর্তমান সরকারের আমলে রাজ্যে তেলের থেকে মদ সস্তা  হয়ে উঠেছে।সরকার যেখানে পারছে সেখানেই মদের দোকান খুলতে অনুমতি দিচ্ছে।আর সমাজে বাড়ছে নারী নির্যাতন ও অপরাধ।আর অপরাধের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত ময়নাগুড়ির ধর্মপুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা অভিযোগ ওঠে। সেই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবার।তারপর ওই দুস্কৃতি আদালত থেকে জামিনও পেয়ে যায়। আর তারপরই  নির্যাতিতার পরিবারকে চাপ দেওয়া শুরু করে নির্যাতনকারীরা মামলা তুলে নেওয়ার জন্য। আর তার জেরেই নির্যাতিতা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবারের দাবি। সেই ঘটনার পর গত সোমবার অগ্নিদ্বগ্ধ নির্যাতিতার মৃত্যু হয়  শিলিগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে । এই দিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনেও নির্যাতিতার পরিবার তাঁদের কন্যার মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি করেন।

About Post Author