সময় কলকাতা ডেস্কঃহিলি সীমান্তের শিক্ষিত বেকার যুবকদের এবার কর্মসংস্থানের দিশা দেখানোর জন্য অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ।শুক্রবার হিলি থানার একটি সভাকক্ষে জেলা পুলিশের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য আধিকারিকরা।পাশাপাশি জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে,এদিন হিলি সীমান্তে বসবাসকারি প্রায় ৫০ জন শিক্ষিত বেকার যুবকদের উপস্থিতিতে এই কর্মসংস্থান শিবিরের আয়োজন করা হয়।এই উদ্যোগে যেমন হিলি সীমান্তের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান বাড়বে, তেমনই তাদের মধ্যে পাচার ও অপরাধমূলক কাজের প্রবণতা কমবে বলেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ধারনা।এদিনের এই শিবিরে বর্তমানে লাভজনক চাষগুলির ওপরে নজর রেখে প্রশাসনের তরফে বেকার যুবকদের মাসরুম চাষ,মৎস্য চাষ সহ আরও বেশ কিছু চাষের উপর জোর দেওয়া হয়।পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে বেকার যুবকদের এই কাজে সাবলম্বী করে তুলতে সরকারি লোন পাইয়ে দেওয়ার চেষ্টা করবে বলেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।
এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, ‘জনসংযোগের উপর আমরা জোর দিয়েছি।ইতিমধ্যেই আমরা বিভিন্ন প্রকল্প চালু করেছি। হিলি যেহেতু সীমান্ত এলাকা।তাই কর্মসংস্থানের অভাবে অনেকেই পাচার ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে।তাই আমরা হিলির সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের নিজের পায়ে দাঁড়াতে নতুন পথ দেখালাম।বিভিন্ন চাষ ও নানা কাজে প্রশিক্ষণ দিয়ে তাঁদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার হবে।’
পাশাপাশি হিলির বালুপাড়ার এক যুবক এ বিষয়ে জানান,‘আমাদের এলাকায় সেভাবে কাজ নেই।তাই কাজের জন্য বাইরে যেতে হয়।জেলা পুলিশ আমাদের জন্য ভেবেছে এবং আমাদের নতুন কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।’
প্রসঙ্গত, হিলির সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত নানা ধরনের পাচার ও অপরাধমূলক কার্যকলাপ চলতে থাকে।কাজ না থাকায় যুবকরা পাচার কাজের পাশাপাশি নেশাগ্রস্ত হয়ে পড়ে ও নানা অপরাধ মূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে।এবার তারা জেলা পুলিশের সহযোগিতায় নতুন কর্মসংস্থানের দিশা দেখতে পাবে।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ