Home » বাংলা আবার ফাইনালে

বাংলা আবার ফাইনালে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : এবার নিয়ে ৪৬ বার। আবার ফাইনালে বাংলা।৩২ বারের সন্তোষ ট্রফি জয়ী বাংলা সেমিফাইনালে মনিপুরকে ৩-০ গোলে হারিয়ে  কেরালার মুখোমুখি। সোমবার ৭৫ তম সন্তোষ ট্রফির ফাইনাল।

কেরালার মাঞ্জেরি পায়নাদ স্টেডিয়ামে শুক্রবার খেলার স্কোরলাইন দেখে যা মনে হবে খেলা ঠিক তেমন একতরফা হয় নি।কার্যত প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে আর গোলপোষ্টের নিচে প্রিয়ন্ত সিংহের দক্ষতায় বাজিমাত করে রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। খেলায় বল পজেসনে সামান্য হলেও এগিয়ে ছিল মনিপুর। গোল লক্ষ্য করে শট উভয় দলের সংখ্যার বিচারে সমান থাকলেও লক্ষ্যভেদে নির্ভুল ছিল বাংলা।

খেলার গোড়াতেই,২ মিনিটে ও ৭ মিনিটে যথাক্রমে সুজিত সিংহ ও ফারদিন আলী মোল্লা গোল করে বাংলাকে দু গোলে এগিয়ে দেন। তৃতীয় গোল আসে ৭৪ মিনিটে, গোলদাতা দিলীপ ওঁরাও। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন প্রিয়ন্ত সিংহ।।

About Post Author