Home » ঈদের দিনে বানান এই স্পেশাল রেসিপি

ঈদের দিনে বানান এই স্পেশাল রেসিপি

সময় কলকাতা ডেস্ক: সেমাই দিয়ে বানানো যায় এমন সুস্বাদু খাবারের সংখ্যা কম নয়। তার মধ্যে একটি অন্যতম সেমাইয়ের শ্রীখান্দ। ঈদ আয়োজন এমন একটি ভিন্ন আইটেম হলে বেশ ভাল হয়। তাই দেরি না করে দেখেনিন রেসিপি

উপকরণ

সেমাই- এক প্যাকেট,

ঘি- দুই টেবিল চামচ,

কনডেন্স মিল্ক- এক কাপ,

দুধ- এক কাপ,

ক্যাস্টাড পাউডার- এক চামচ,

মিষ্টি দই- এক চামচ,

চিনি- এক টেবিল চামচ

বাদাম

পদ্ধতি

প্রথমে সেমাইগুলোকে হাত দিয়ে ভেঙে নিন। তারপর একটা প্যানে ঘি দিয়ে বেশ কিছুক্ষন সেমাইগুলো ভেজে নিন। তারপর কনন্ডেস মিল্ক এক কাপ দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপর একটা বাটিতে সেমাইগুলো চামচ দিয়ে ওই বাটির আকার দিতে হবে। সাবধানে বের করে রাখুন, এটা বেশ কিছু দিন রাখা যায়। ঠান্ডা হলে এয়ার টাইট পাত্রে ভরে রাখতে হবে। এভাবে তৈরি হবে ক্যাস্টাড।

এরপর দুধ এক কাপ চিনি দিয়ে জাল দিতে হবে। এবার ক্যাস্টাড পাউডার ফুটন্ত দুধে দিয়ে দিতে হবে। এবার মিষ্টি দই মিশিয়ে ফ্রিজে রাখুন। এবার বাটিগুলোতে ক্যাস্টাড দিয়ে জেলো, বাদাম দিয়ে পরিবেশন করুন মজার শ্রীখান্দ।

About Post Author