সময় কলকাতা ডেস্কঃ সরকারি সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল খোলা রেখে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠল নৈহাটির বেশ কয়েকটি স্কুলে। আজ থেকে রাজ্যের সমস্ত স্কুল গুলিতে ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যে তীব্র গরমে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ২ তারিখ থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল গুলি। সেই নির্দেশিকাকে উপেক্ষা করে সোমবার সকাল থেকে নৈহাটির বেশ কয়েকটি স্কুলে চলল পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর পরীক্ষা। স্কুল ও অভিবাবক সূত্রে খবর যে, অভিবাবকদের অনুরোধেই স্কুল খোলা রেখে নেওয়া হচ্ছে ছেলেমেয়েদের পরীক্ষা।
অভিবাবকদের দাবি দীর্ঘ দেড়বছরের বেশি বন্ধ ছিল স্কুল। এবার পরীক্ষার আগে পরীক্ষা না নিয়ে স্কুল বন্ধ করলে পিছিয়ে পড়বে ছেলেমেয়েরা। মুখ্যমন্ত্রী তার মতন সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আমাদের ছেলেমেয়েদের কথা আমাদের ভাবতে হবে। তাই আমরা এই পরীক্ষা হওয়ায় খুব খুশি।
উত্তম সাহা নামে এক অভিবাবক জানান যে তাপপ্রবাহের ফলে মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু সেটা পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে ছুটি হলে ভাল হত।মুখ্যমন্ত্রী তার মতন বলে দিলেন কিন্তু এতে আমাদের বাচ্চাদের ক্ষতি হত। বাচ্চারা পরীক্ষা দিতে প্রস্তুত ছিল।
আরও এক অভিবাবক জানান যে আমার ছেলে ষষ্ঠ শ্রেণীতে পরে। দিদিমণির ছুটি ঘোষণা করার ছিল উনি ঘোষণা করে দিলেন কিন্তু আমাদের সন্তানদের কথা আমাদেরকেই ভাবতে হবে।দু বছর বন্ধ ছিল স্কুল এই অবস্থায় পরীক্ষা না হয়ে স্কুল বন্ধ হলে পিছিয়ে পড়বে ছেলেমেয়েরা। তাই আমরা অভিবাবকরা মিলে প্রধান শিক্ষক মহাশয়কে বলে আজকের দিনটা আর আগামী ৪ তারিখ এই দুদিন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করিয়েছি। মাস্টারমশাই আমাদের বাচ্চাদের কথা ভেবে আগেই বলে দিয়েছিলেন যে, বাচ্চারা যে পোশাকে আরামবোধ করবে সেই পোশাকেই আসুক পরীক্ষা দিতে। লাগবেনা স্কুলের পোশাক। অভিবাবকরা তাপপ্রবাহের প্রভাবে ছাত্রছাত্রীদের শরীর খারাপ প্রসঙ্গে বলেন যে আমরাই যেহেতু পরীক্ষার ব্যবস্থা করিয়েছি তাই ছাত্রছাত্রীদের কোনওরকম শরীর খারাপ হলে তার দায় আমরা অভিবাবকরা নেব। সেই দায় স্কুল বা সরকারকে নিতে হবেনা।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান