Home » রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত, সর্বহারা ছ’টি পরিবার, সরকারি সাহায্যের আর্জি

রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত, সর্বহারা ছ’টি পরিবার, সরকারি সাহায্যের আর্জি

 

সময় কলকাতা ডেস্কঃফের ভয়াবহ অগ্নিকাণ্ড মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে। রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেলো ছয়টি বাড়ি।ভস্মীভূত হয়ে যায় পরিবারের সর্বস্ব। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের ঘটনা।আগুনের তীব্রতা এততাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। পাশাপাশি আগুন নেভাতে গিয়ে জখম হন স্থানীয় এক ব্যক্তি।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,রবিবার স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের গোয়াল ঘর থেকেই আগুন লাগার সূত্রপাত হয়।আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকায় গোয়াল ঘরের পাশে থাকা আরও ৬ প্রতিবেশীর বাড়িতে আগুন ধরে যায়।দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের ধোঁয়া ও কুণ্ডলী দেখে আতঙ্কে কোনোক্রমে বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে আসে। গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি থেকে কোনো সামগ্রী বার করতে পারেননি তারা।এই ঘটনা প্রকাশ্যে আসতেই আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে।স্থানীয়দের তরফে খবর পৌঁছায় তুলশিহাটা দমকল কেন্দ্রে।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগালে কয়েক ঘণ্টার চেষ্টায় কোনভাবে আগুন নিয়ন্ত্রণে আসে।ততক্ষণে আগুনে ওই ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।এমনকি ঘরে থাকা নগদ আট লক্ষ্ টাকা,মোটর-সাইকেল,আসবাবপত্র সহ,বাড়িতে মজুদ থাকার বিভিন্ন শস্য ও মূল্যবান সামগ্রী নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।পাশাপাশি আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন একজন জন ব্যাক্তি।বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের সদস্যরা।ঘটনার পরদিন অর্থাৎ সোমবার সকাল বেলায় ভস্মীভূত হওয়া ছয়টি পরিবার সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেন।তিনি বলেন,‘ছয়টি পরিবারের সর্বস্ব হারিয়েছে।আমি বিডিও-র সাথে কথা বলে সমস্ত রকম সহযোগিতা করবো।

পাশাপাশি আগুনে পুড়ে যাওয়া এক পরিবারের সদস্য আতাউর রহমান বলেন‘আমরা ঘুমিয়ে ছিলাম,হঠাৎ দেখি আমাদের বাড়িতে আগুন লেগে গেছে।তৎক্ষণাৎ বউ বাচ্চাকে নিয়ে কোন রকমে ঘর থেকে বেরিয়ে আসি।তবে আমরা সর্বস্ব হারিয়েছি।

About Post Author