Home » পুজো দিয়ে জোড়া ফুল পেয়েছেন তিনি, এতেই প্রমানিত পদ্ম কেউ চায় না, মদনের নিশানায় বিজেপি

পুজো দিয়ে জোড়া ফুল পেয়েছেন তিনি, এতেই প্রমানিত পদ্ম কেউ চায় না, মদনের নিশানায় বিজেপি

সময় কলকাতা ডেস্ক : পুজো দেওয়ার পর জোড়া ফুল পেয়েছেন তিনি। তাতে কোনো পদ্মফুল নেই ।এতেই প্রমাণিত পদ্ম কেউ চায় না। অক্ষয় তৃতীয়া উপলক্ষে দক্ষিণেশ্বরে পুজো দিতে এসে এই ভাবে বিজেপির বিরুদ্ধে আক্রমণ সানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আগামী পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দলের হয়ে সম্প্রতি নতুন গান বাঁধতে চলেছেন মদন মিত্র। মঙ্গলবার দক্ষিণেশ্বরে নিজের দলের নামে পুজো দেন তিনি। পাশাপাশি নতুন গানের শুভকামনায় এদিন ভবতারণীর কাছে আর্শীবাদও চেয়ে নেন তিনি।

‘ও লাভলি’ থেকে শুরু করে ‘ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া’ সম্প্রতি এই গান গুলি গেয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলেন রাজ্যের ডাক সাইটে তৃণমূল নেতা ও সেলিব্রেটি মদন মিত্র।  ইতিমধ্য়েই  ভক্তদের আবেদনে ফের সাড়া দিলেন তিনি । তবে এবার যে নতুন গান তিনি বাঁধতে চলেছেন সেখানে অবশ্য দলের হয়ে গান গাইতে দেখা যাবে তাকে । ব্যাক্তিগত ভাবে মদন মিত্র এতদিন বিভিন্ন গান বাঁধলেও এবার সেই পরিসর থেকে বেরিয়ে এসে দলের হয়ে নতুন গান সাফল্যের পালক এনে দেবে তাদের নেতাকে। এমনটাই  মত মদন  অনুরাগীদের

অনুব্রত কে নিয়ে মদন বলেন সিবিআই ডাকলে অনুব্রত অসুস্থ হয় আবার অনুব্রত যখন অসুস্থ থাকে তখনই সিবিআই তাকে ডেকে পাঠায়। আমিও সিবিআই দপ্তরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম বলে জানান তিনি।

About Post Author