Home » সীমান্তরক্ষী বাহিনীকে রাজ্যের ব্যাপারে নাক গলাবার ব্যবস্থা করে দিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই সফরঃ মমতা

সীমান্তরক্ষী বাহিনীকে রাজ্যের ব্যাপারে নাক গলাবার ব্যবস্থা করে দিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই সফরঃ মমতা

সময় কলকাতা ডেস্কঃ  রাজ্যের মানুষ লোকসভা নির্বাচনে ভোট দিয়ে কেন্দ্রের সরকার তৈরী করতে বড় ভূমিকা নিয়েছে।তারপরও সেই ভোটারকে সিএএ-এর নামে অপমান করার কারো অধিকার নেই ।সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সিএএ নিয়ে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দেবার পর প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শিলিগুড়িতে দৃপ্ত কন্ঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ঘোষণা করেন এই রাজ্যে ২০২৪ সালের মধ্যেই সিএএ লাগু করা হবে। রাজ্য সরকার না চাইলেও সিএএ রাজ্যে চালু  হবেই। এই ঘোষণার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বনগাঁয় দাবি করেন সীমান্ত স্থানীয় মানুষই বাধ্য করবে স্থানীয় প্রশাসনকে বি এস এফ এর সঙ্গে সহযোগিতা করতে।শাহের এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে উনি এসেছেন ষড়যন্ত্র করতে।সীমান্তরক্ষী বাহিনীকে রাজ্য রাজনীতিতে নাক গলাবার ব্যবস্থা করে দিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এমন কথা বলেছেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রী্র।

 শিলিগুড়ির জনসভা থেকে অমিত শাহ প্রশ্ন তুলেছেন রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে।তার উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই রাজ্যের আইন শৃঙ্খলা অন্য রাজ্যের তুলনায় অনেক ভাল।শুধু মাত্র রাজ্যকে হেয় করতে বারবার কেন্দ্র নানান এজেন্সি ও সংস্থাকে পাঠিয়ে দিচ্ছে, এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উত্তর প্রদেশের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় সংস্থা ও এজেন্সির কোন নড়াচড়া দেখা যায় না।শুধু মাত্র রাজনৈতিক কারনে বাংলাকে ও বাংলার তৃণমূল সরকারকে নিশানা করা হচ্ছে।এতে যুক্ত রাষ্ট্রীয় কাঠামোর নীতিকে লঙ্ঘন কর হচ্ছে  বলে দাবি করেন তিনি।দুদিনের সফরে আগামীকাল শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ যেতে পারেন সৌরভ গাঙ্গুলীর বাড়িতে।এই কথা শুনে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন থেকে সৌরভ গাঙ্গুলীকে পরামর্শ দেন  “সৌরভ কে বলব বেশী করে দই আর মিষ্টি নিয়ে এসে রাখুক।বাংলার আথিতেয়তায় মিষ্টি মুখ করান তাঁকে।”

About Post Author