সময় কলকাতা ডেস্ক : শেষ পর্যন্ত পাঁচ ঘন্টা পর অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেল কলকাতা পুলিশ। প্রচণ্ড বিক্ষোভ সামাল দিয়ে ওই বিজেপি যুব মোর্চার কর্মীর দেহ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ময়না তদন্তের জন্য। আজ সকালে অর্জুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারই মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছন তৃণমূল বিধায়ক ও কলকাতা পুর নিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ। তাঁর সঙ্গে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর সুমন সিংহ। আর তাতেই যেন আগুনে ঘি পড়ার মত অবস্থা হয়।ঘটনাস্থলের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।বিজেপি ও তৃণ্মুলের দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত লাঠি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করতে হয় পুলিশকে। পাশাপাশি এদিন বিধায়ক অতীন ঘোষ বলেন, বহিরাগতরা এই ভাবে আমায় দেখে স্লোগান দিচ্ছে। গত পুরভোটে সুমন সিংহের হয়ে প্রচার করেছেন ওই যুবক। মৃত অর্জুন চৌরাসিয়া তৃণমূলেরই কর্মী ছিল বলে জানান তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহের আশপাশ থেকে কোনও সুইসাইড নোট মেলেনি ।
স্থানীয়দের অভিযোগ তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অর্জুন চৌরাশিয়ার মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মৃতের আত্মীয়। পাশাপাশি কে বা কারা খুন করেছেন সে বিষয়েও উপযুক্ত তদন্ত হোক।
শুক্রবার সকাল থেকেই কাশিপুরে অর্জুন চৌরাশিয়ার মৃত্যুকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। ঘটনাস্থলে এসে উপস্থিত হন বিজেপি নেতা সজল ঘোষ কল্যাণ চৌবে সহ বিজেপির একাধিক নেতৃত্ব। বিজেপি থেকে দাবি তোলা হয় মৃত অর্জুন চৌরাসিয়া বিজেপি যুব মোর্চার সক্রিয় কর্মী ছিলেন। এই ঘটনাকে ন্যাক্কারজনক ঘটনা বলেই আখ্যা দেন বিজেপি নেতা সজল ঘোষ। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ র বাংলা সফর চলাকালীন পরিত্যাক্ত আবাসন থেকে বিজেপি কর্মীর গলায় ফাঁস লাগানো মৃত দেহ উদ্ধার হওয়ায় ডানকুনি কালীপুর মোড় পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা ৷অবরোধের ফলে ব্যাপক যানযটের সৃষ্টি হয় ওই এলাকায় ৷পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা ও ধাক্কাধাক্কি বেধে যায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ৷পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন বিজেপি কর্মীকে আটক করে ৷
একদিকে বিজেপি দাবি করছে অর্জুন চৌরাসিয়া তাদের কর্মী ছিল অন্যদিকে তৃণমূলের দাবি বিগত পৌরসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছে অর্জুন চৌরাশিয়া। মৃত্যু ঘিরে রাজনৈতিক ফায়দার লড়াই কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয় কাশিপুর অঞ্চলে। এখন দেখার এই জল কোন দিকে গড়ায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?