Home » বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এসির রেক ভেঙে অল্পের জন্য রক্ষা পেল রোগীর পরিজনেরা

বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এসির রেক ভেঙে অল্পের জন্য রক্ষা পেল রোগীর পরিজনেরা

জয়ন্ত দাস ,বীরভূম, সময় কলকাতাঃ অল্পের জন্য রক্ষা পেল রোগীর আত্মীয় পরিজনেরা। ঘটনাস্থল বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। জানা গিয়েছে শুক্রবার হাসপাতাল চত্বরে বসে ছিল রোগীর পরিজনেরা । আর পাঁচটা দিনের মতন এদিন হাসপাতাল চত্বরেই বসে ছিলেন তারা । জানা গিয়েছে সেইসময় হঠাৎ ই তাদের মাথার উপরে থাকা এসির রেকটি ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের বেহাল দশা নিয়ে। এই ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতলে আসা বিভিন্ন রোগীর পরিজনেরা।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান সাত সকালে হাসপাতাল চত্বরে এমন ঘটনা ঘটায় রীতিমতন আতঙ্কে ভুগছেন তারাও। রোগীর পরিজনেরা একটুর জন্য প্রাণে বাঁচলেও হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতাল চত্বরে ।

 

উল্লেখ্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কে ঢেলে সাজাতে রাজ্য সরকারের তরফে জেলার বিভিন্ন মহকুমা হাসপাতাল গুলিকে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে । রোগীদের সঠিক পরিষেবা দেওয়ার পাশাপাশি রাজ্য চিকিৎসা পরিষেবাকে ঢালাও  সাজিয়ে তুলতে উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুপার স্পেশালিটি হাসপাতালে এমন বেহাল দশা দেখে রীতিমতন আতঙ্কিত রোগীর পরিজনেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

About Post Author