সানি রায়, জলপাইগুড়ি,সময় কলকাতা ডেস্ক:
‘সৎমা’ কে বাড়ি ঢুকতে দিতে নারাজ প্রথম পক্ষের ছেলেরা। মাতৃদিবসে ‘স্বামীর’বাড়িতে ঢোকার অধিকার পেতে সৎপুত্রদের বাধা পেয়ে ধর্নায় দ্বিতীয় ‘স্ত্রী’। একাধিক বিয়ে হিন্দু আইনে নিষিদ্ধ হলেও নিজের অধিকার পেতে দ্বিতীয় ‘স্ত্রী:র ধর্না চলছে অন্ধকার রাতে। ধর্ণা চলছে জলপাইগুড়ি জেলার এমন জায়গায় যা হাতিদের মুক্তাঞ্চল বলেই পরিচিত।
অন্যদিকে,বিয়ে করে সন্তানের দায়িত্ব দ্বিতীয় ‘স্ত্রী’র ওপরে চাপিয়ে দিব্যি ছিলেন লাল বাউ। এবার তাঁর দ্বিতীয় স্ত্রী অধিকার বুঝে নিতে উদগ্রীব। দুই স্ত্রীয়ের লড়াইয়ের মধ্যে স্যান্ডউইচ হওয়ার ভয়ের চেয়ে আইন লঙ্ঘনের সাজার ভয় কম নয়। লাল বাউ এখন কার্যত ‘ ফেরার ‘।
লালবাউয়ের ‘দ্বিতীয় বধূ’ স্বামীর বাড়ি ঢুকতে চান।’স্ত্রী’ তাঁর অধিকার বুঝে নিতে মরিয়া হলে কি হবে, বাড়িতে ঢুকতে দিতে নারাজ প্রথম পক্ষের সন্তানেরা। লাল বাউয়ের প্রথম পক্ষের দুই পুত্র প্রশ্ন তুলেছে , বাবা আঠেরোটা বিয়ে করলে কি আঠেরো জন মাকে ঘরে ঢুকতে দিতে হবে? কিন্তু তাদের সৎমা অতশত বুঝতে নারাজ। স্ত্রীয়ের অধিকার পেতে বানারহাট ব্লকের দুরামারির চানাডিপা এলাকায় রাতের অন্ধকারে সন্তান কোলে পথের মধ্যে বসে আছেন গৃহবধূ। আর দুই স্ত্রীয়ের অধিকারের লড়াই দেখে ভীত স্বামী এলাকাছাড়া।
নিজেকে যিনি স্ত্রী দাবী করে ধর্ণায় বসেছেন তাঁর দাবি অবিলম্বে তাকে তার শ্বশুর বাড়িতে ঢুকে দিতে হবে। জানা গিযেছে প্রায় বছর দশ আগে খট্টিমারি এলাকার ওই মহিলার সাথে বিয়ে হয় চানাডিপা এলাকার যুবক লাল বাউয়ের।অভিযোগ যুবকের প্রথম পক্ষের স্ত্রী থাকা সত্বেও দ্বিতীয় বিয়ে করে সে। কিন্তু মাঝখানে প্রায় ১ বছর দ্বিতীয় পক্ষের স্ত্রী তার বাপের বাড়ি থাকার পর ফিরে আসেন শ্বশুর বাড়িতে । কিন্তু তাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে প্রথম পক্ষের স্ত্রী সহ দুই পুত্র ও কন্যার বিরুদ্ধে। তবে রাতের অন্ধকারে গৃহবধূকে রাস্তায় বসে থাকতে দেখে রীতিমতন চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। গৃহবধূ জানান, স্ত্রীর অধিকার ফিরে পেতে এবং পুনরায় বাড়িতে ঢুকে সংসার করার দাবিতেই তিনি ধর্নায় বসেছেন। আইন যদিও দ্বিতীয় স্ত্রীকে হিন্দু ধর্মমতে অধিকার দেয় না তবুও আইন অগ্রাহ্য করেও সন্তান সহ নিজের জীবন বিপন্ন করে হাতিদের করিডোরে বাচ্চা সহ নিজের জীবন বিপন্ন করে চলছে ‘স্ত্রী’র ধর্না।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী