সময় কলকাতা ডেস্ক: চিকিৎসা করানোর নাম করে বৃদ্ধা মাকে অন্য এক জায়গায় নিয়ে গিয়েছিল ইঞ্জিনিয়র ছেলে। আর সেখানেই ভুল বুঝিয়ে বিভন্ন কাগজপত্রে সই করিয়ে জমি বাড়ির লিখে নেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায় চাঞ্চল্য।

পুলিশ জানিয়েছে,ছেলের নাম প্রণব কুমার দাস। তিনি কেন্দ্রীয় সরকারের সি পি ডব্লিউ ডি বিভাগে ইঞ্জিনিয়ার পদে কর্মরত। বর্তমানে তার স্ত্রী সন্তান নিয়ে বাগুইহাটি এলাকায় থাকে। বছর ৮৩ র বৃদ্ধা বাণী দাসের ছেলে বৌমা নাতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।অভিযোগ ২০১৮ সালে ছোট ছেলে প্রণব মাকে চিকিৎসার নাম করে গাইঘাটার বকচরা এলাকার একটি বাড়িতে নিয়ে য়ায়। সেখানে বৃদ্ধা মাকে জোর করে বিভিন্ন কাগজপত্রে সই করিয়ে নেয় । অভিযোগ ওই সময় বৃদ্ধার নামে থাকা জমি-বাড়ি নিজের নামে লিখে নেয় প্রণব।

পরিবার সূত্রে জানা গিয়েছে,বাণীদেবীর তিন ছেলে ৷ বড় ছেলে মৃত৷ স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মেজ ছেলে অনুপ কুমার দাসের কাছে থাকেন। ছোট ছেলে অভিযুক্ত প্রণব তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে কলকাতার বাগুইহাটি এলাকায় থাকে। মেজো ছেলে অনুপ কুমার দাস জানিয়েছেন” ভাই বাড়িতে এসে মাকে চিকিৎসার নাম করে নিয়ে গিয়েছিল। বলেছিল দলিলে মায়ের নাম ভুল আছে সেটা পরিবর্তন করতে হবে। পরে আমরা জানতে পারি বকচর আর একটি বাড়িতে নিয়ে গিয়ে মাকে ভুল বুঝিয়ে বিভিন্ন কাগজপত্রে সই করিয়ে মার নামে থাকা জমি-বাড়ি সহ সকল সম্পত্তি নিজের নামে লিখে নেয়। এই কাজে ভাইকে তার স্ত্রী সহ আরো কয়েকজন সহযোগিতা করে৷ ঘটনার কথা জানাতেই আমরা গাইঘাটা থানা দ্বারস্থ হই।

বৃদ্ধা বাণী দাস বলেন” আমার ছোট ছেলে জোর কারে আমার জমি লিখিয়ে নিয়ে নিয়েছে সে বড় চাকরি করে কিন্তু আমাকে দেখে না । বৃদ্ধা ছেলের শাস্তি দাবি জানিয়েছেন।

বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী বিশ্বরূপ সিংহ বলেন” বৃদ্ধা সঙ্গে প্রতারণা করে ইংরেজিতে লেখা স্ট্যাম্প পেপারে সই করিয়ে তার সম্পত্তি লিখিয়ে নিয়েছে ছেলে প্রণব দাস। বৃদ্ধা ছেলে বৌমা সহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে ছিলেন। পুলিশ প্রণব দাসকে গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী