সময় কলকাতা ডেস্ক: পার্টি হোক বা ঘরোয়া আড্ডা, ভোজনরসিক বাঙালির টুকিটাকি খাবার না হলে ঠিক জমে না! সন্ধ্যার জলখাবারই হোক বা সকালের লুচির সঙ্গে দারুন জমবে ঘুগনি। তাই আপনাদের জন্য রইল নিরামিষ ঘুগনি র রেসিপি,
উপকরণ
মটর
নুন
হলুদ
তেজপাতা
শুকনো লঙ্কা
গোটা জিরে
হিং
নারকেল কুচি
আলু কুচি
টমেটো
কাঁচালঙ্কা
চিনি
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
আমচুর পাউডার
গোটা ধনে
সরষের তেল
পদ্ধতি
প্রথমে মটরকে ২-৩ বার ভালো করে ধুয়ে সারারাত জলে ভিজিয়ে রাখুন। এরপর প্রেসার কুকারে ঘুগনির মটর,স্বাদমতো নুন, ১/২ চা চামচ হলুদ দিয়ে সিটি দিয়ে নিন। সেদ্ধ হয়ে গেলে কড়াইতে ৩ টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুচানো নারকেল কুচি দিয়ে ভেজে নিন।এরমধ্যেই ১ টা আলু কুচি, স্বাদমতো নুন দিতে হবে।

অন্যদিকে একটি মিক্সিং জারে আদা, টমেটো, কাঁচালংকা ও জল দিয়ে একটি পেস্ট তৈরি করে আলুর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর হলুদ গুঁড়ো, লংকা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে সেদ্ধ করে রাখা মটর দিয়ে ভালো করে মিশিয়ে চিনি দিয়ে আমচুর পাউডার দিয়ে দিন।
একটি কড়াইতে ২ টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে ভেজে গুড়ো করে নিয়ে ঘুগনির মধ্যে ওই গুঁড়ো মসলা দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নিলেই একেবারে তৈরি ‘নিরামিষ ঘুগনি’।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার