সময় কলকাতা ডেস্কঃসন্ধ্যার জলখাবারে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যাবেজ ফিশ রোল।ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি।এতে পেট আর মন দুটোই খুশি।ব্যস আর কি চাই?আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি।

উপকরণ
কাতলা মাছের পেটি -৬ টুকরো
আলু সিদ্ধ-১টি
ম্যাগি মসালা ই ম্যাজিক-২ প্যাকেট
রসুন বাটা -১ চা চামচ
আদা বাটা- ১/২ চা চামচ
লবণ স্বাদ মত
ছোট কুচি করে কাটা পেঁয়াজ-১ টি
গরম মশলার গুঁড়ো -১/২ চা চামচ
ধনে গুঁড়ো-১/২ চা চামচ
জিরে গুঁড়ো-১/২ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা-১/২ চা চামচ
ময়দা-৩ কাপ
হলুদ গুঁড়ো-১/৫ চা চামচ
বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটা-১/২
ডিম-১ টি
চালের গুঁড়ো-২ কাপ
ধনেপাতা কুচি-১/২ কাপ
সাদা তেল-পরিমাণ মত

রান্নার পদ্ধতি
প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে।এবার মাছ ভাজা ঠান্ডা হলে কাঁটা ছাড়িয়ে মাছের তেল বাদ দিয়ে তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে ভাল করে মেখে নিতে হবে।এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো হালকা ভেজে, রসুন,আদা,লবণ,হলুদ জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর ম্যাগি মসালা দিয়ে কষিয়ে তার মধ্যে আলু ও মাছের মাখা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে গরম মসলার গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে।এবার একটি পাত্রে ১ কাপ মত ময়দা,ডিম,লবণ,ম্যাগি মশলা দিয়ে সামান্য জল দিয়ে গুলে রাখতে হবে।আরেকটা জায়গায় বাঁধাকপি টাকে সামান্য লবণ,ম্যাগি মশলা,চালের গুঁড়ো দিয়ে জল ছাড়া মেখে রাখতে হবে।এবার বাকি ময়দাটা ময়াম দিয়ে লেচি কেটে পাতলা পাতলা করে বেলে তার মধ্যে আগে থেকে করে রাখা মাছের পুর ঢুকিয়ে রোল করে নিতে হবে।এবার ময়দা ও ডিমের গোলায় ডুবিয়ে রোল গুলি সাদা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিস্পি ক্যাবেজ ফিশ রোল।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার