সানি রায়,জলপাইগুড়ি,সময় কলকাতাঃ অফলাইনে পরীক্ষা দিতে নারাজ পরীক্ষার্থীরা। তাই অনলাইনে পরীক্ষা দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পড়ুয়ারা। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সের স্নাতকোত্তর কোর্সটি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা (DISTANCE EDUCATION) কোর্সের অন্তর্গত। সেই বিভাগের ছাত্রছাত্রীরা অফলাইন পরীক্ষায় বদলে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভে সামিল হন এদিন।
ছাত্রছাত্রীদের মূলত দাবি তাদের সঠিক সময়ে সিলেবাস শেষ করায় নি কর্তৃপক্ষ। উপরন্তু পরীক্ষার দিন ক্ষণ ঠিক করে ফেলেছে তারা। ফলে পরীক্ষা দিতে বসলে সমস্যায় পড়তে হবে বলে জানান বিক্ষোভরত পড়ুয়ারা। তবে সেন্টারের ইনচার্য তথা কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার জানান এই সিদ্ধান্ত সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় কর্তৃক নেওয়া হয়েছে তাতে তার কোনো হাত নেই বলে জানান তিনি।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দুরশিক্ষা কোর্সের একটি স্ট্যাডি সেন্টার আছে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ অফ কমার্সে । সেখানেই এদিন বিক্ষোভ দেখায় স্নাতকোত্তর প্রথম বর্ষের পরীক্ষার্থীরা।জানা গিয়েছে সংস্কৃত, পরিবেশ বিদ্যা সহ বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রায় দুশো পড়ুয়া রয়েছে প্রথম বর্ষে। তাদের বক্তব্য, গত একবছরে মাত্র তিনদিন ক্লাস হয়েছে। প্রয়োজনে লাইব্রেরি থেকে বই পাওয়া যায় নি। এমনকি সম্পূর্ণ সিলেবাস শেষ করেনি কর্তৃপক্ষ । কিন্তু গত সপ্তাহে হঠাৎ করেই তারা জানতে পারেন আগামী ১৫ মে থেকে তাদের পরীক্ষা শুরু হবে এবং তা হবে অফলাইনে । এতেই আপত্তি তোলে পড়ুয়ারা। তাদের দাবি অফলাইনে নয়, অনলাইনে পরীক্ষা নিতে হবে। সঠিক সময়ে তাদের কোর্সের সিলেবাস শেষ হয় নি। উপরন্তু তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, ফলে সমস্যায় পড়বেন তারা। জানান বিক্ষোভরত পড়ুয়াদের একাংশ। এব্যাপারে পড়ুয়ারা ইতিমধ্যেই কলেজের অধ্যক্ষকে একটি স্মারকলিতিও জমা দেন এদিন।
তবে পড়ুয়াদের এই দাবির ব্যাপারে কলেজের অধ্যক্ষকে সিদ্ধার্থ সরকার জানিয়েছেন, তারা শুধুমাত্র স্টাডি সেন্টারের দায়িত্বে আছেন। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের। তাই এইক্ষেত্রে কিছু করার নেই বলে জানান তিনি।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ