সময় কলকাতা ডেস্ক : তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ থামার লক্ষণ নেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে। বাসন্তী থানা এলাকা কিছুদিন শান্ত থাকার পর আবার মাথাচাড়া দিল শাসক দলের কোন্দল। আর তা রীতিমত চরম আকার নিল মঙ্গলবার সন্ধ্যায়।তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনার পারদ চরমে বাসন্তীতে।

মঙ্গলবার সন্ধ্যায় বাসন্তীর কোটরাখালি বাজার এলাকায় একদল তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে অপর গোষ্ঠীর বিরুদ্ধে। বাপ্পাদিত্য নস্কর ও অমৃত সরকারের গোষ্ঠীর কোন্দলের ফলশ্রুতি এদিনের ঘটনা যার বহিঃপ্রকাশ ও পরিণতি হিসেবে একাধিক তৃণমূল কর্মী সমর্থকের আহত হয়েছেন।
অন্তর্দলীয় চাপানউতোরের মাঝেই অভিযোগ উঠছে,যারা মারধোর করেছেন তাঁরা গোসাবার প্রাক্তন বিধায়ক জয়ন্ত নস্করের ছেলে বাপ্পাদিত্য নস্করের অনুগামী। তাঁর নির্দেশেই এই হামলা হয়েছে বলে দাবি আক্রান্তদের। অন্যদিকে আক্রান্তরা চুনাখালি অঞ্চল তৃণমূলের সভাপতি অমৃত সরকারের অনুগামী। ঘটনায় পাঁচজন গুরুতর জখম হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিলেও উত্তেজনা রয়েছে এলাকায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী