সময় কলকাতা ডেস্কঃ নিজের শেষ সম্বলটুকু হাতছাড়া করতে চাননি মা। দু কাঠা জমি লিখে দিতে চাননি বড় ছেলের নামে। আর তাতেই রাস্তায় ফেলে মাকে বেধড়ক মারধর করলো বড় ছেলে এবং তার নাতি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মা। বসিরহাটের হাসনাবাদ থানার আমলানি গ্রামের ঘটনা।
জমি লিখে দেওয়ার জন্য মায়ের উপর চাপ দিতে থাকে বড়ছেলে। জমি লিখে দিতে রাজি না হওয়ায় চলে লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচার। এই অত্যাচার সহ্য করতে না পেরে রেনুকাদেবী তাঁর মেজ ছেলে নিত্যানন্দকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই খবর জানার পর বড় ছেলে এবং তার নাতি মিলে বৃদ্ধাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর ও লাঠিপেটা শুরু করে। অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকে ওই বৃদ্ধা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা ।

বছর তিনেক আগে স্বামীকে হারিয়ে অসহায় বৃদ্ধা বছর ষাটের রেনুকা মণ্ডল। বড় ছেলে শম্ভু মণ্ডল পেশায় শ্রমিক। বৃদ্ধার পরিবারে রয়েছে বৌমা, নাতি ও তাঁর ছোট ছেলেকে নিয়ে সংসার। মেজ ছেলে নিত্যানন্দ মণ্ডল, চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দিচ্ছে। সংসারে একমাত্র রোজগেরে বড় ছেলে। কিন্তু সে মাকে খেতে দিতে চায়না। বৃদ্ধা মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন।

রেনুকা দেবী তার বড় ছেলের নামে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ করেন। পাশাপাশি বড় ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই বৃদ্ধা। ছেলেকে আটক করেছে হাসনাবাদ থানার পুলিশ। সম্পত্তির লোভে মায়ের ওপর এমন অমানবিক আচরণের বিস্মিত প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী