পাপ্পু সাঁতরা,হুগলি,সময় কলকাতা ডেস্কঃ পরিচারিকাকে খুঁজতে গিয়ে অপহৃত হন এক বৃদ্ধ।জানা গিয়েছে অপহৃত ওই বৃদ্ধের নাম জীবন কৃষ্ণ পাল। বাড়ি হুগলির পোলবা এলাকায়। ওই বৃদ্ধের বাড়িতে কাজ করতে এসে দিন তিনেক আগে উধাও হয়ে যান পরিচারিকা মমতা মাইতি। জানা গিয়েছে এরপরেই পরিচারিকাকে খুঁজতে গিয়ে নিজেও উধাও হন ওই বৃদ্ধ। ঘটনার তদন্তে নামে পোলবা থানার পুলিশ। তদন্তে নেমে পূর্ব মেদিনীপুরের জেলার ভগবানপুরের গুরগ্রাম এলাকা থেকে উদ্ধার করা হয় ওই বৃদ্ধকে। ইতিমধ্যেই এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করছে পোলবা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ইতিমধ্যেই বেশ কিছু ধারালো অস্ত্রসহ বেশকিছু মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
বৃদ্ধের পরিবার সূত্রে জানা গিয়েছে কয়েকমাস কাজ করার পর উধাও হয়ে যাওয়ার পর দিন তিনেক আগে বৃদ্ধকে ফোন করে পরিচারিকা মমতা মাইতি। বৃদ্ধকে ওই মহিলা ফোন করে বলে বাড়িতে কাজের জন্য একটি মেয়ের খোঁজ পাওয়া গেছে, তাকে নিয়ে যেতে হবে। মহিলার কথা মতন বাড়ি থেকে বেরিয়ে যান ওই বৃদ্ধ। তারপর থেকে নিরুদ্দেশ হয়ে যান তিনি । এরপরই ওই বৃদ্ধ ফোন করে তার ছেলেকে জানায় তাকে আটকে রাখা হয়েছে। পাশাপাশি ৩ লক্ষ টাকা মতন মুক্তিপণ চাওয়া হয় তার ছেলের কাছ থেকে।
ঘটনার তদন্তে নেমে বৃদ্ধের শেষ পাওয়া ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ। এরপরই ওই বৃদ্ধকে পূর্ব মেদনীপুরের জেলার ভগবানপুর থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় ওই মহিলা পরিচারিকা সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম বিশ্বনাথ ভৌমিক,কল্যাণ মাইতি , মমতা মাইতি ও মানসি সিংহ। ধৃতদের কাছ থেকে একটি চারচাকার গাড়ি,ছ’টি মোবাইল এমনকি একটি ভোজালি উদ্ধার করে পুলিশ।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান