সময় কলকাতা ডেস্কঃ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণা এবং বেকারত্ব দূরীকরণের দাবিতে মালদহের ঘাকসোল এলাকার ৩৪ জাতীয় সড়ক অবরোধ করলো কামতাপুর পিপলস পার্টি(KPP)।এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় ঘাকসোল ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায়।
বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ কামতাপুর পিপলস পার্টি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসাবে গড়ে তোলা ও বেকারত্ব দূরীকরণের দাবিতে মালদহের গাজোলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে অবরোধকারীদের। এরপরেই অবরোধকারীদের হটাতে লাঠি চার্জ করে পুলিশ। ঘটনায় কামতাপুর পিপলস পার্টির সম্পাদক সুভাষ বর্মন সহ অন্যান্য নেতা কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।
কামতাপুর পিপলস পার্টির সম্পাদকের দাবি বেকারত্ব দূরীকরণ ও উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সাময়িক সময়ের জন্য এই অবরোধ কর্মসূচী নেওয়া হয়েছিলো। কিন্তু অবরোধ শুরু হওয়ার আগেই পুলিশ আমাদের নেতা কর্মীদের ওপরে অন্যায় ভাবে লাঠি চালায় এবং আমাদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের নামবো আমরা বলে হুঁশিয়ারী দেন কামতাপুর পিপলস পার্টির নেতাকর্মীরা।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?