Home » ভারতের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাজীব কুমার

ভারতের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাজীব কুমার

সময় কলকাতা ডেস্ক:দেশের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার। ভারতের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে তিনি দায়িত্ব নেবেন আগামী ১৫ই মে ২০২২ থেকে । বর্তমান ভারতের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন সুশীল চন্দ্র। ১৪ই মে ২০২২ এর পর তিনি ভারতে নির্বাচন কমিশনারের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর তার জায়গায় আসছেন, ১৯৮৪ ব্যাচের বিহার- ঝাড়খণ্ডের আইএএস ক্যাডার রাজীব কুমার ।

ভারতীয় সংবিধানের ৩২৪ অনুচ্ছেদের ধারা ২ অনুসারে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সম্মতিতে আইন মন্ত্রকের দ্বারা জারি করা ১২ই মে তারিখের একটি বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগ সংঘটিত হয়েছে। ভারতের কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরন রিজিজু এদিন একটি টুইটের মাধ্যমে এ কথা প্রকাশ করেন। টুইটে কিরন রিজিজু রাজীব কুমার কে শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৮৪ সালের ক্যাডার রাজিব কুমারের জীবনের ক্যারিয়ার খুবই উল্লেখযোগ্য । রাজীব কুমার ২০২০ সালে পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ডের (PESB) চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ।২০২০ সালে ইসিআইতে নির্বাচন কমিশনার হিসেবে যোগ দেন। রাজীব কুমার রিজার্ভ ব্যাংক ,স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নাবার্ড সহ একাধিক কেন্দ্রীয় বোর্ডের পরিচালক ছিলেন। ইকোনমিক ইন্টেলিজেন্স কাউন্সিল(EIC ) এর পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদ এবং ব্যাংক বোর্ড ব্যুরোর সদস্য ছিলেন তিনি। আর্থিক খাত নিয়ন্ত্রক নিয়োগ অনুসন্ধান কমিটি (FSRASC) সহ একাধিক সিভিল সার্ভিস বোর্ডের বিভিন্ন পদেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার । বিভিন্ন ধরনের দপ্তর অর্থাৎ সামাজিক, পরিবেশ ,বন, মানব সম্পদ, অর্থ, ব্যাংকিং সেক্টর সহ একাধিক দপ্তরের বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি। অভিজ্ঞতার নিরিখেই তাকে ভারতবর্ষের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

About Post Author