সময় কলকাতা ডেস্ক: চিকেনের দো-পেঁয়াজা খেতে খেতে প্রায় একঘেয়ে হয়ে গেছেন। আর চিংড়ি মানেই তো মালাইকারি হয়ে থাকে প্রতিবার। তাই আজ স্বাদ বদলাতে গলদা চিংড়ির দো-পেঁয়াজা বানান আর তাক লাগিয়ে দিন নিজের পরিবারকে।
উপকরণ
• গলদা চিংড়ি ৫০০ গ্রাম,
• পেঁয়াজ ২ টো (মাঝারি কুচি),
• ছাঁচি পেঁয়াজ ৬ টা ( ছাড়ানো),
• টমেটো ১ টা ( কুচি করা),
• নারকেলের দুধ ১/২ কাপ,
• নুন স্বাদমতো,
• হলুদ ১/২ চামচ,
• আদাবাটা ১/২ চামচ,
• ধনে – জিরে গুঁড়ো ১/২ চামচ,
• গরম মশলা গুঁড়ো ১/৪ চামচ,
• লাল লঙ্কার গুঁড়ো ১/২ চামচ,
• তেল ২ চামচ।
পদ্ধতি

পরিষ্কার করা চিংড়ি মাছে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন, সোনালি রং ধরলে টমেটো কুচি দিয়ে নাড়ুন। তেল ছেড়ে এলে নারকেলের দুধ, আদাবাটা, লঙ্কার গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো, নুন ও হলুদ দিন। তারপর চিংড়ি মাছ ও ছাচি পেঁয়াজ দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। মাছ কষানো হলে গরম মশলা দিয়ে নামিয়ে নিন। তারপর গরম ভাত বা পোলাও-এর সঙ্গে পরিবেশন করুন গলদা চিংড়ির দো-পেঁয়াজা।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার