Home » জানেন কত টাকার সম্পত্তি এই পর্নস্টারের?

জানেন কত টাকার সম্পত্তি এই পর্নস্টারের?

সময় কলকাতা ডেস্ক: পর্ন স্টার থেকে বলিউডের অভিনেত্রী! পথটা খুব একটা সহজ ছিল না। তবে তিনি করে দেখিয়েছেন। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন! হ্যাঁ। ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, অভিনেত্রী সানি লিওন।

একজন পর্নস্টার থেকে তিলে তিলে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বলিউডের একজন অভিনেত্রী হিসেবে। তবে এক্ষেত্রে সানির পাশে থেকেছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। আর তারপর তিনি হয়ে উঠেছেন বিপুল পরিমাণ সম্পত্তির মালিক। আর তা জানতে হলে জানতে হবে কর্ণজিৎ কউর ভোরা থেকে সানি লিওন হয়ে ওঠার কাহিনি।

জন্ম কানাডায়। ক্যারিয়ারের শুরুতে কাজ করেছেন জার্মান বেকারি এবং একটি ট্যাক্স ফার্মেও । ২০০৩ সালে একটি ম্যাগাজিনের এক ফটোগ্রাফারের সঙ্গে আলাপ হয় কর্ণজিৎ এর। এর পর সাফল্যের সিঁড়ি নিজে থেকেই ধরা দিয়েছে।

২০০৯-এ একটি প্রোডাকশন এবং বিনোদন সংস্থা খোলেন সানি। যার নাম ‘সানলাস্ট পিকচার্স’ । এরপর সানির আয় কয়েকগুণ বৃদ্ধি পায়। এছাড়াও বিভিন্ন পর্ন ওয়েবসাইট থেকে আয়ের একটি বড় অংশ পান অভিনেত্রী। বলিউডেও নিজের ভিত পোক্ত করে ফেলেছেন অভিনেত্রী। ছবি পিছু তার পারিশ্রমিক সাড়ে চার কোটি টাকা। এছাড়াও মডেলিং, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, স্টেজ শো, রিয়েলিটি শো-তে অংশ নিয়ে বর্তমানে প্রচুর সম্পত্তির মালিক সানি লিওন।

সূত্র বলছে, বর্তমানে প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলারের মালিক সানি লিওন। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৮৩ কোটি টাকারও বেশি। সঙ্গে রয়েছে একটি দেড় কোটি টাকা দামের মাসেরাটি গাড়ি এবং একটি বিএমডব্লিউ গাড়ি।

About Post Author