সময় কলকাতা ডেস্কঃ ফের দিল্লি উড়ে গেলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এই নিয়ে গত দু সপ্তাহের মধ্যে তিন তিনবার দিল্লি উড়ে গেলেন শুধু মাত্র রাজ্যের পাট শিল্পকে বাঁচাতে। এবার দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করতে সোমবার সকালেই দিল্লি উড়ে গেলেন সাংসদ অর্জুন সিং। দিল্লি যাবার আগে জগদ্দলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “কি বিষয়ে আলোচনা হবে, সেটা নাড্ডাজী জানেন। তবে পাটশিল্প ও জুটমিলগুলো কিভাবে বাঁচবে, সেটা নিয়েই তিনি বেশি চিন্তিত।”

এরপরই সাংবাদিকরা তাঁকে বিজেপি নেতা স্বপন দাশগুপ্তর করা মন্তব্য “বিজেপি বাংলা ভাগ চায়না” এই নিয়ে প্রশ্ন করলে সাংসদ অর্জুন সিং খুব সাবধানতার সঙ্গে উত্তর দেন। তিনি বলেন,” উনি সজ্জন ব্যক্তি, উনি যা বলেছেন তা নিশ্চয় ভেবে চিনতেই বলেছেন।” তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন ভোট পরবর্তি হিংসা এখনও অব্যাহত। তার উত্তরও তিনি খুব সন্তর্পনে দেন। বলেন এটা নিয়ে কোর্ট হয়ত কনটেম্পট অফ কোর্ট করতে পারে। শেষ অবধি তাঁর একটাই কথা তিনি বাংলার পাট শিল্পকে বাচাতে চান। সূত্র বলছে, পাটশিল্প ও চটকল সমস্যা ছাড়াও বঙ্গের সংগঠন নিয়েও সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে কথা হতে পারে নাড্ডার।
কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা বেঙ্গল বিজেপি লাইনে অর্জুনের এখন বেলাইন হওয়ার ঈঙ্গিত খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তার কারন গুলি হল, হঠাৎ করেই সাংসদ অর্জুন সিং বেশ কয়েকদিন ধরেই পাট শিল্পকে ইস্যু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া পুরনো দলের বিরুদ্ধে মন্তব্যের ঝাঁঝ কমিয়ে এনে সাবধানতার সঙ্গে প্রশ্নের উত্তর দেওয়া । আবার অন্যদিকে নিজের দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে পাট শিল্পকে ইস্যু করে ক্ষোভ উগড়ে দেওয়া। এসবই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মনে হয়েছে বেসুরো। তবে অর্জুন সিং পদ্ম বন ছেড়ে জোড়া ফুলের বাগানে পা রাখবেন কিনা তা সময়ই বলবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?