Home » বৈশাখের শেষ দিনে ভক্তদের নজরকাড়া ভিড়, কোথায়?

বৈশাখের শেষ দিনে ভক্তদের নজরকাড়া ভিড়, কোথায়?

সানি রায়, জলপাইগুড়ি, সময় কলকাতাঃ  কথায় আছে, বিশ্বাসেই মিলায় বস্তু, তর্কে বহুদূর। বৈশাখের শেষ দিনে জলপাইগুড়ির ময়নাগুড়িতে ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় সেটাই প্রমাণ করে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো লেগেই রয়েছে। সেই পার্বণগুলিরই একটি বড় অংশ জুড়েই রয়েছে দেব-দেবীর আরাধনা। এই তত্ত্বই আরও একবার প্রমাণ হল জল্পেশ মন্দিরে মহাদেবের আরাধনায় দর্শনার্থীদের ভিড়ের মধ্য দিয়ে। জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীদের জমায়েত লক্ষ্য করার মত।

বছর শুরু হতেই পুরো বৈশাখ মাস জুড়েই ভক্তদের ভিড় লেগেই থাকে। তবে, বৈশাখের শেষ দিনে সেই ভিড়ই যেন আরও কিছুটা বেড়ে যায়।বেশ কিছুদিন আগে মন্দিরের পাশে একটি শিবলিঙ্গের হদিশ মেলে। সেই শিবলিঙ্গের পুজো দিতে উপচে পড়ল ভক্তদের ভিড়। মাঝে অতিমারীর কারণে দুবছর মন্দিরে দর্শনার্থীদের আনাগোণা কিছুটা কম থাকলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের পূণ্যার্থীদের  পূজো দেওয়ার হিড়িক পড়েছে।

জল্পেশ মন্দির কমিটির সদস্যদের মতে, এদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের ভিড় হয়। কথায় আছে, এখানে এসে পুজো দিলে মনোস্কামনা পূর্ণ হয়। তাই প্রতি বছরই শিবের আরাধনায় মানুষের নজর কাড়া ভিড় হয়।

 

 

 

 

 

 

 

 

About Post Author