সময় কলকাতা ডেস্কঃ বেসন একটি খুব ভালো ক্লিনজার যা ত্বকের পি এইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতেও বেসন বেশ সক্ষম। বেসন ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। বিভিন্ন উপাদানের সঙ্গে বেসন মিশিয়ে বিভিন্ন ধরনের ফেসপ্যাক তৈরি করেও ত্বকের অনেক সমস্যা দূর করা যায়।
ত্বক পরিষ্কার রাখতে
৩ টেবিল চামচ বেসন এর মধ্যে ১ টেবিল চামচ লেবুর রস, ৩ টেবিল চামচ দুধ এবং এক চিমটি হলুদ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। প্রতিদিন স্নান করার সময় সাবানের পরিবর্তে এই মিশ্রণটি ব্যবহার করুন। এই প্যাক আপনার ত্বককে পরিষ্কার রাখার পাশাপাশি ত্বককে নরম ও হাইড্রেটেড করে তুলবে।

ব্রণর জন্য
১ টেবিল চামচ বেসন, ১ চা চামচ চন্দন গুঁড়ো,১ চিমটি হলুদ এবং দেড় টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। হলুদের মধ্যে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক ব্রণ নিরাময়ের জন্য খুব উপকারী। পাশাপাশি চন্দন ত্বককে পরিশুদ্ধ করতে সাহায্য করে। অন্যদিকে গোলাপ জল ত্বককে হাইড্রেট করে এবং পরিষ্কার রাখতে সাহায্য করে।
তৈলাক্ত ত্বকের জন্য
১ টেবিল চামচ বেসন এবং মুলতানি মাটি নিয়ে তার মধ্যে অল্প টমেটোর রস দিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে লাগান এবং শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। বেসন এবং মুলতানি মাটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। এছাড়াও টমেটোতে রয়েছে অ্যাস্ট্রিনজেন্ট এবং স্কিন টোনিং বৈশিষ্ট্য যা তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী।

ওপেন পোরস দূর করতে
৫-৬ টুকরো পাকা পেঁপে ভাল করে মাখুন। এরপর এতে ১ টেবিল চামচ বেসন এবং ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি আপনার মুখে লাগান এবং ১০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পেঁপেতে উপস্থিত এনজাইম মৃত ত্বককে এক্সফোলিয়েট করে এবং ত্বকের ব্ল্যাকহেডস দূর করতেও এটি খুবই সহায়ক।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি